রাজধানীতে পৃথক অভিযান চালিয়ে প্রায় অর্ধ কোটি টাকার মূল্যমানের জাল নোটসহ জাল টাকা তৈরি চক্রের অন্যতম হোতা আমিনুল হক ও চক্রের আরও তিন সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।
আটক
যশোরের চৌগাছা উপজেলার ভারত সীমান্তবর্তী বড়আন্দুলিয়া গ্রাম থেকে ১৩ কেজি ৪৬৪ গ্রাম ওজনের ৪৩টি স্বর্ণের বারসহ দুইজনকে আটক করেছে বিজিবি। আটক দুইজন হলেন যশোর সদর উপজেলার সাজিয়ালি গ্রামের মহিউদ্দিনের ছেলে শাওন হোসাইন (২৮) ও মাগুরা জেলার শালিখা উপজেলার সীমাখালী গ্রামের আব্দুল কুদ্দুস মোল্যার ছেলে রফিকুল ইসলাম (৩৬)।
এই বয়সেও পায়ের জাদু দেখিয়ে যাচ্ছেন লিওনেল মেসি। যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামির হয়ে এরই মধ্যে ৭ ম্যাচে করেছেন ১০ গোল। নতুন ক্লাবে যোগ দিয়েই প্রথম শিরোপা উপহার দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। এবার আরেকটি ফাইনালের লক্ষ্যে আগামী ২৪ আগস্ট মাঠে নামবে মায়ামি।
প্রজনন মৌসুমে নিষিদ্ধ সময়ে সুন্দরবনে অবৈধভাবে প্রবেশ করে মাছ ও শিলা কাঁকড়া ধরার অপরাধে ২৬ জন জেলেকে আটক করেছেন বনরক্ষীরা।
পাকিস্তানে ক্যাবল কারের দড়ি ছিঁড়ে প্রায় ৯০০ ফুট ওপরে আটকা পড়ে ছয় শিশুসহ আট আরোহী। তাদের মধ্যে দুই শিশুকে উদ্ধার করেছে দেশটির সেনাবাহিনী। বাকিদের উদ্ধারে এখনো অভিযান চলছে। হেলিকপ্টারের মাধ্যমে এই উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে।
কক্সবাজারের টেকনাফ থানাধীন শাহপরীর দ্বীপ এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে ইজিবাইকে তল্লাশি চালিয়ে ৭০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করেছে র্যাব-১৫।
কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং কাঞ্জরপাড়ায় মাদক কারবারী দম্পতির বসত-বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক গৃহবধূকে আটক করা হয়েছে। এ ঘটনায় স্বামীকে পলাতক আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৬৮টি স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটেলিয়ান (এএপিবিএন)।
ইউরোপীয় দেশ সুইডেনে একের পর এক মুসলিমদের পবিত্র কোরআন শরীফ পোড়ানো হচ্ছে বার বার। আদালতের অনুমতি নিয়ে পুলিশ পাহারায় এই কাজ চলছে। তবে আদালত যেনো অনুমতি না দেন সে ব্যাপারে আইন পরিবর্তন করার উদ্যোগ নিয়েছে সে দেশের সরকার।