মহাসমাবেশ ঘিরে সংঘর্ষে পুলিশ কনস্টেবল হত্যা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপনের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আদালত
দেশের আট বিভাগের অধস্তন আদালত মনিটরিংয়ের জন্য কমিটি পুনর্গঠন করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। এতে পূর্বের কমিটিতে থাকা ৮ জনের স্থলে ১৩ জনকে দায়িত্ব দেওয়া হয়েছে।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আদালতে আনা হয়েছে। রোববার (২৯ অক্টোবর) রাত ৮টার দিকে তাকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।
গ্রাম আদালতের জরিমানা করার ক্ষমতা ৭৫ হাজার থেকে বাড়িয়ে তিন লাখ টাকা করতে যাচ্ছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার তার কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠকে ‘গ্রাম আদালত (সংশোধন) আইন, ২০২৩’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।
আদালতের তোয়াক্কা না করে ভাড়াটিয়া লোকজন নিয়ে অন্যের মৎস্যঘের থেকে লক্ষাধিক টাকার মাছ ধরে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
আদালত অবমাননার অভিযোগে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পাঁচ হাজার ডলার জরিমানা করা হয়েছে। খবর নিউইয়র্ক টাইমসের।
আপিল বিভাগের দু’জন বিচারপতির পদত্যাগের ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেয়ায় বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালসহ বিএনপিপন্থী সাতজন আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার নোটিশ দেয়া হবে কি না, সে বিষয়ে আগামী ১৫ নভেম্বর আদেশের দিন ধার্য করেছেন আপিল বিভাগ।
সুপ্রিম কোর্টসহ সব অধস্তন আদালত প্রাঙ্গণে মিছিল-সমাবেশ নিষিদ্ধ করে ২০০৫ সালে যে নির্দেশনা দেয়া হয়েছিল তা কঠোরভাবে অনুসরণ করতে আইনজীবীদের নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আজ বলেছেন, দুটি মামলায় গ্রেফতার হওয়া বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে নির্যাতন করা হয়নি বরং তিনি আদালতে মিথ্যা বলেছেন।
আদালত অবমাননার দায়ে কুমিল্লার সাবেক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) বিচারক সোহেল রানাকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট