সম্প্রতি আনসারদের আন্দোলনে ইন্ধনদাতা দুই আনসার সদস্য মো. সোহাগ মিয়া ও মো. মিজানুর রহমান তুহিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পুলিশ সদরদপ্তর।
- ডায়াবেটিস রোগীরা আম খাবেন যেভাবে
- * * * *
- মরিয়ম নওয়াজের গাড়িতে আগুন
- * * * *
- প্রাণবন্ত হাসিতে ক্যামেরায় ধরা দিয়েছেন তটিনী
- * * * *
- আমার হিন্দি খুব একটা ভালো নয় - সাই পল্লবী
- * * * *
- রেসিপি : আম-কাসুন্দি চিংড়ি
- * * * *
আন্দোলনে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মিনারুল ইসলাম নামের একজন গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়ার ঘটনায় সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক এমপি শামীম ওসমান, সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে মামলা হয়েছে।
ফেনীর মহিপালে ছাত্র-জনতার আন্দোলনে গত ৪ আগস্ট আওয়ামী লীগের নেতাকর্মীদের গুলিতে নিহতের ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সম্প্রতি দায়েরকৃত পৃথক মামলায় তাদের গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
বরিশাল বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ‘জুলাই বিপ্লব’ এবং স্বৈরাচার পতন আন্দোলনে শহীদদের স্মরণে ৩৭টি বৃক্ষরোপণ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।সোমবার (২ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের পেছনের রাস্তায়, কেন্দ্রীয় খেলার মাঠের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে কুড়িগ্রামে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে আহত শিক্ষার্থী আশিকুর রহমান আশিক (২৪) ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
চট্টগ্রামের পটিয়ায় ছাত্র আন্দোলনে গুলি করে হত্যাচেষ্টার মামলায় পটিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কোরবান আলীকে (৩৬) গ্রেফতার করেছে র্যাব-৭। গত ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলন চলাকালে হামলা চালান আওয়ামী লীগ-যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে সহিংসতায় নিহতের ঘটনা তদন্তে তৎকালীন আওয়ামী লীগ সরকার তিন সদস্যবিশিষ্ট যে তদন্ত কমিশন গঠন করেছিল তা বাতিল করা হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীতে পুলিশের গুলিতে আহত রকিবুল সরদার (৩০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।মঙ্গলবার (২৭ আগস্ট) ভোর ৬টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত নেত্রকোনার ১০ জনের পরিবারকে ২ লাখ টাকা করে আর্থিক সহায়তা দিয়েছে জামায়াতে ইসলামী।সোমবার (২৬ আগস্ট) বিকেলে জেলা প্রেস ক্লাব মিলনায়তনে এ আর্থিক সহায়তা দেওয়া হয়।
গাজীপুরের কাপাসিয়ার বারিষাব ইউনিয়নের চরদুর্লভ খা গ্রামের সাহসী যুবক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকায় নিহত শহীদ জাকির হোসেনের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।