বাগেরহাট শহরতলীর মুনিগঞ্জ ব্রিজের পাশের মাজিডাঙ্গা আশ্রয়ণ প্রকল্পে জোয়ারের পানি ঢুকে বসতঘর, রান্নাঘর, সড়ক ও মসজিদ প্লাবিত হচ্ছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন আশ্রয়ণ প্রকল্পের ১৪০টি পরিবারের প্রায় সাড়ে চার শতাধিক বাসিন্দা।
আশ্রয়
‘খোকা চায় পাখি, পাখি চায় বন—স্বাধীন মুক্ত প্রাণ, কণ্ঠে তাহার জাগে ক্ষণে ক্ষণে নীল আকাশের গান’ কবি বন্দে আলী মিয়ার এ চরণ যেন বাস্তব হয়ে ধরা দিয়েছে কুমিল্লার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের ছোট্ট গ্রাম কিশোরনগরে। জীববৈচিত্র্য সংকটের এ সময়ে গ্রামটি এখন বালিহাঁস, বক, পানকৌড়ি, ডাহুকসহ বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখির নিরাপদ আবাসস্থলে পরিণত হয়েছে।
ফ্রান্সে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেও আন্তর্জাতিক সুরক্ষা পাচ্ছেন না অধিকাংশ বাংলাদেশি আবেদনকারী। দেশটির সরকারি পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশি আবেদনকারীদের আন্তর্জাতিক সুরক্ষা স্বীকৃতির হার মাত্র ৭.৪ শতাংশ। অর্থাৎ প্রতি ১০০ জন আবেদনকারীর মধ্যে গড়ে মাত্র সাতজন শরণার্থী মর্যাদা বা সাবসিডিয়ারি প্রটেকশন পাচ্ছেন।
ফ্রান্সে বাংলাদেশি নাগরিকদের আশ্রয় আবেদন আগের বছরের তুলনায় কমেছে। ২০২৫ সালে আবেদন সংখ্যা কমে এলেও দেশটিতে আন্তর্জাতিক সুরক্ষার আবেদনকারী দেশগুলোর তালিকায় বাংলাদেশ এখনো গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে।
গাজায় ইসরায়েলি সামরিক অভিযানে অংশ নিয়ে আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনে জড়িয়ে পড়ার আশঙ্কায় থাকা ইসরায়েলি তিন ভাই-বোনকে সুরক্ষা দেওয়ার পথ খুলে দিয়েছে অস্ট্রেলিয়া। দেশটির প্রশাসনিক পর্যালোচনা ট্রাইব্যুনাল (এআরটি) রায় দিয়েছে, বাধ্যতামূলক সামরিক সেবা প্রত্যাখ্যান করায় ইসরায়েলে ফিরে গেলে তারা কারাদণ্ড ও রাষ্ট্রীয় নির্যাতনের ঝুঁকিতে পড়তে পারেন।
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। পাহাড় ধসের আশঙ্কায় উৎকণ্ঠায় দিন কাটছে জেলার বাসিন্দাদের।
কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের রসুলাবাদ এলাকায় বন্যার পানি থেকে বাঁচতে নিরাপদ স্থানে যাওয়ার পথে নৌকা ডুবে হাসনাতুল জন্নাত ঝর্ণা (১০) ও জেরিন (৭) নামে দুই বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার একই ইউনিয়নে পাহাড় ধসে দুইজনের মৃত্যু হয়েছে।
সম্প্রতি অতিবৃষ্টি ও ভারী বর্ষণের কারণে পটিয়ায় জলাবদ্ধতা, নদীর পাড় ভাঙন এবং পাহাড়ি ঢলের আশঙ্কা দেখা দেওয়ায় আগাম প্রস্তুতি হিসেবে একাধিক শিক্ষা প্রতিষ্ঠানকে অস্থায়ী আশ্রয়কেন্দ্র, মোবাইল হাসপাতাল ও ত্রাণ বিতরণ কেন্দ্র হিসেবে খোলা হয়েছে।
বৈরী আবহাওয়ায় উত্তাল হয়ে ওঠা সাগরে টিকতে না পেরে শত শত ফিশিং ট্রলার সুন্দরবনসহ উপকূলের মৎস্য বন্দরগুলোতে নিরাপদ আশ্রয় নিয়েছে
অসহায় অন্ধ ঘোড়াকে উদ্ধার ও আশ্রয় দিয়ে অসংখ্য মানুষের প্রশংসা কুড়িয়েছেন সাতক্ষীরার কলেজছাত্র সোহান। এবার এই মানবিক তরুণ ও তার পরিবারের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার পক্ষ থেকে ওই শিক্ষার্থীর হাতে আর্থিক সহায়তা ও উপহারসামগ্রী তুলে দেওয়া হয়েছে।