ইউক্রেনের পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ শহর লিম্যান রশ দখলমুক্ত করা হয়েছে। দেশটির প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি এমন দাবিই করেছেন।
ইউক্রে
রাশিয়া বলেছে, দেশটির সেনারা ইউক্রেনের পূর্বাঞ্চলীয় একটি শহর ছেড়ে চলে এসেছে। এর কারণ হিসেবে মস্কো বলেছে, ইউক্রেনের সেনাবাহিনীর হাতে অবরুদ্ধ হয়ে পড়ার হাত থেকে বাঁচতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। রাশিয়ার সেনারা ওই শহর ছেড়ে দিয়ে সুবিধাজনক ফ্রন্টের দিকে চলে গেছে।
ইউক্রেনের দখলকৃত চারটি অঞ্চল রাশিয়ার অন্তর্ভুক্তিকরণের প্রতিবাদে জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদে নিন্দা জানিয়ে এক প্রস্তাবনা আনা হয়েছে। যেখানে ভেটো (দ্বিমত পোষণ করা) দিয়েছে রাশিয়া।
সামরিক অভিযান শুরুর সাত মাসেরও বেশি সময় পর ইউক্রেনের চার অঞ্চলকে রাশিয়ায় যুক্ত করতে চলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ উপলক্ষে যাবতীয় প্রস্তুতি সম্পন্নও করেছে তার প্রশাসন।
মস্কো আগামীকাল শুক্রবার ক্রেমনিলে এক অনুষ্ঠানের মাধ্যমে উইক্রেনের রাশিয়া-অধিকৃত চারটি এলাকা আনুষ্ঠানিকভাবে সংযুক্ত করে নেবে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন।
ইউক্রেনের যেসব অঞ্চল রাশিয়া দখল করেছে, সেগুলোতে অনুষ্ঠিত গণভোটের ফলাফল ঘোষণা করে রুশ কর্মকর্তারা বলেছেন, এসব এলাকার লোকজন রাশিয়ার সাথে অন্তর্ভুক্তির ব্যাপারে বিপুলভাবে ভোট দিয়েছে। তবে ইউক্রেন ও তার মিত্ররা এই 'গণভোটকে' অবৈধ ও ভুতুরে হিসেবে অভিহিত করেছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়া নিয়ন্ত্রিত ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে মস্কোর অন্তর্ভুক্তির বিষয়ে ভোটদান ক্রেমলিনের প্রতিনিধিত্ব শুরুর অংশ হওয়ায় ‘প্রহসনের-গণভোটের’ নিন্দা জানাতে শুক্রবার আহ্বান জানিয়েছেন।
ইউক্রেন যুদ্ধের জন্য রাশিয়া তিন লাখ রিজার্ভ সৈন্য সমাবেশ করার ঘোষণা দিয়েছে।অনেকে বলছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাশিয়া প্রথমবারের মতো এ ধরণের পদক্ষেপ নিল।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোভিড-১৯ মহামারি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পরিপ্রেক্ষিতে উন্নয়নশীল দেশগুলোর সামনে খাদ্য ও জ্বালানি সঙ্কটের পাশাপাশি আর্থিক এবং বাণিজ্যিক চ্যালেঞ্জ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
ভয়াবহ বৈরিতার মধ্যেও রাশিয়া ও ইউক্রেন প্রায় ৩০০ বন্দী বিনিময় করেছে। এটিকে একটি অবাক করা পদক্ষেপ হিসেবে অভিহিত করা হয়েছে। সাত মাস আগে ইউক্রেনে রাশিয়ার হামলা শুরু হওয়ার পর এই প্রথম এ ধরনের ঘটনা ঘটল। আর তুরস্ক ও সৌদি আরবের মধ্যস্ততায় এই বন্দী বিনিময় ঘটেছে বলে জানা গেছে।