জাতিসঙ্ঘে রাশিয়ার দূত ভাসিলি নেবেনজিয়া জানিয়েছেন, বেসামরিক নাগরিকদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে মঙ্গলবার সকালে যুদ্ধবিরতিতে যাবে রুশ বাহিনী।
ইউক্রে
ইউক্রেনকে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অন্যথায়, রাশিয়ার লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশটিতে রুশ সেনা অভিযান চলবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
রাশিয়া ইউক্রেনে সামরিক হামলা অব্যাহত রাখলে ৫০ লাখ ইউক্রেনীয় দেশ ছাড়তে পারেন বলে আশঙ্কা প্রকাশ করছে ইউরোপীয় ইউনিয়ন৷
মাসখানেক আগে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ঘোষণা দিয়েছিলেন যে রাশিয়ার সাথে চীনের নতুন করে আরো পাকাপোক্ত হওয়া সম্পর্কের মধ্যে কোন 'সীমা নেই'।
বিশ্বের সবচেয়ে বড় সার উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর একটি, জারা ইন্টারন্যাশনালের প্রধান সুভেইন টোর হোলসেথের বলেছেন, ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ব জুড়ে খাবারের সরবরাহে সংকট তৈরি হয়েছে এবং দাম বেড়ে যাচ্ছে।
মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, শহুরে যুদ্ধে অভিজ্ঞ সিরিয়ান যোদ্ধাদের নিয়োগ দিতে যাচ্ছে রাশিয়া। রোববার এমন সংবাদ প্রকাশ করেছে ওয়াল স্ট্রিট জার্নাল।
ইউক্রেনের প্রতিরক্ষা কর্মকর্তারা দাবি করেছেন যে, রাশিয়ার সৈন্যদের হটিয়ে পূর্বাঞ্চলীয় শহর চাউহিউভ পুনরায় নিয়ন্ত্রণে নিয়েছে তাদের বাহিনী।
ইউক্রেনের বিভিন্ন শহর থেকে বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার সুযোগ দেবে রাশিয়া। এই লক্ষ্যে বিভিন্ন শহরে নতুন ‘মানবিক করিডর’ প্রতিষ্ঠা করা হবে।
জাতিসংঘের মানবাধিকার দপ্তর জানিয়েছে, ২৪শে ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার হামলা শুরু হওয়ার পর এ পর্যন্ত অন্তত ৩৬৪ জন বেসামরিক মানুষ নিহত হয়েছে।এদের মধ্যে অন্তত ২৫ টি শিশু রয়েছে। হামলায় আহত হয়েছে অন্তত ৭৫৯ জন।
রাজধানী কিয়েভের ওপর রাশিয়া সর্বাত্মক হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রতিরক্ষা কর্মকর্তারা।