কুষ্টিয়ায় ৪র্থ ধাপে আগামীকাল ২৬ই ডিসেম্বর কুমারখালী ও খোকসা উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ২টি উপজেলায় ৪র্থ ধাপে মোট ২০টি ইউনিয়নে অনুষ্ঠিত হবে নির্বাচন।
ইউপি নির্বাচন
পাবনা প্রতিনিধি:চতুর্থ ধাপে নির্বাচনের দোলাচলে পাবনায় নিজ দলের বিদ্রোহী প্রার্থীদের চাপে অসস্তিতে রয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীরা। ইতোমধ্যেই তিনটি ইউনিয়নে নৌকা প্রার্থীর সমর্থকদের আক্রমনে একজন স্বতন্ত্র প্রার্থীসহ তিনজন নিহত হওয়ার ঘটনায় নৌকা প্রতীকের প্রার্থীদের প্রতি সংশ্লিষ্ট এলাকার ভোটারদের মধ্যে বিরুপ প্রতিক্রিয়াও দেখা দিয়েছে।
ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন আগামী ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
চতুর্থ ধাপে ৮৪০ টি ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোট ২৩ ডিসেম্বরের পরিবর্তে ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এইচএসসি পরীক্ষা থাকায় ভোটের তারিখ পেছানো হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন (ইসি) থেকে এ তথ্য জানানো হয়।
রোববার তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন পাবনার তিন উপজেলায় সুষ্ঠু,সুন্দর ও মনোরম পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়। বিজয়ীদের মধ্যে শ্বশুর-জামাই রয়েছেন। নির্বাচনে পাবনার তিন উপজেলা চাটমোহর, সাঁথিয়া ও ঈশ্বরদী উপজেলার ২৭ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২০টিতে আওয়ামীলীগ বিজয়ী হয়েছেন। বাকী ৭টিতে আওয়ামীলীগের ৭ প্রার্থী বিজয়ী হয়েছেন।
যশোর প্রতিনিধি:সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে যশোরের মণিরামপুর, বাঘারপাড়া ও শার্শা উপজেলার ৩৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। এই নির্বাচনে তিন উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছে ১৭১জন চেয়ারম্যান প্রার্থীসহ ১ হাজার ৮৭৮ প্রার্থী।
পাবনা প্রতিনিধি:তৃতীয় ধাপে পাবনার তিন উপজেলার ইউনিয়ন পরিষদে (ইউপি) ও একটি পৌরসভায় ভোটগ্রহণ শুরু হয়েছে।
তৃতীয় ধাপে দেশের ৯৮৬ ইউনিয়ন পরিষদ ও নয় পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে । আজ রোববার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হবে চলবে বিকেল ৪টা পর্যন্ত। সকল ইউনিয়নে সব ধরণের সহিংসতা দুর করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া প্রতিটি ইউপিতে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন।
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সময় সহিংসতা মূলত ব্যক্তিগত ও উপদলীয় দ্বন্দ্ব এবং জমি সংক্রান্ত বিরোধের কারণে ঘটেছে।শনিবার নারায়ণগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত জাতীয় পার্টির সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনের সংসদ বিষয়ক ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুল হক এ কথা বলেন।
দশম ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের পঞ্চম ধাপে ৭০৭টি ইউপিতে ভোট। শনিবার সভা শেষে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৭ ডিসেম্বর।