সীমান্ত প্রক্রিয়া সহজীকরণ এবং আঞ্চলিক গতিশীলতা বৃদ্ধির চলমান প্রচেষ্টার অংশ হিসেবে ইরানে আটকে পড়া বিদেশিদের সাত দিনের ট্রানজিট ভিসা প্রদানের অনুমোদন দিয়েছে কুয়েত।
ইরানে
ইরান-ইসরায়েল চলমান সংঘাতে এবার ইরানের পক্ষে নিজের শক্ত অবস্থান স্পষ্ট করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। একইসঙ্গে তিনি বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়েছেন যেন উসকানিমূলক এবং সহিংস কর্মকাণ্ড বন্ধে ইসরায়েলের উপর চাপ বাড়ানো হয়।
এগারোতম দিনে গড়িয়েছে ইরান-ইসরায়েল চলমান সংঘাত। এরই মধ্যে এ সংঘাতে ইসরায়েলের পক্ষ নিয়ে সরাসরি জড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। ‘পরম বন্ধু’ ইসরায়েলের ডাকে সাড়া দিয়ে গত ২১ জুন রাতে ইরানের বড় তিন পারমাণবিক স্থাপনায় একযোগে ভয়াবহ ক্লাস্টার বোমা হামলা চালায় দেশটি। ‘অপারেশন মিডনাইট হ্যামার’ নামে পরিচালিত এ অভিযানে ব্যবহার হয়েছে ভয়ংকর বি-২ স্টিলথ বোমারু বিমান।
এগারোতম দিনে গড়িয়েছে ইরান-ইসরায়েল চলমান সংঘাত। এরই মধ্যে এ সংঘাতে ইসরায়েলের পক্ষ নিয়ে সরাসরি জড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। ‘পরম বন্ধুকে’ পাশে পেয়ে যেন আরও ভয়ংকর হয়ে উঠেছে ইসরায়েল। সবশেষ ইরানের পশ্চিমাঞ্চল, পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলের অন্তত ছয়টি বিমানবন্দরে বিমান হামলা চালিয়েছে ‘মধ্যপ্রাচ্যের বিষফোঁড়া’ হয়ে ওঠা দেশটি।
বিশ্ব বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালি বন্ধের অনুমোদন দিয়েছে ইরানের পার্লামেন্ট। তবে রবিবার পার্লামেন্ট জানিয়েছে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ।
ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি) জানিয়েছে, তারা আন্তর্জাতিক ও আঞ্চলিক পক্ষগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষার জন্য মন্ত্রিপর্যায়ের যোগাযোগ গ্রুপ গঠন করবে।
সেন্ট্রাল লন্ডনে ফিলিস্তিনের সমর্থনে বিশাল এক র্যালিতে হাজার হাজার মানুষ অংশ নেন। এই র্যালিতে অনেককে ইরানের পতাকা ওড়াতে দেখা যায়।
ইরানের তিনটি পরমাণু কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। রোববার (২২ জুন) সকালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ তথ্য জানান।
ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলায় চালানোর পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতির উদ্দেশ্যে দেওয়া এক টেলিভিশন ভাষণে বলেছেন, ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলা একটি ‘অসাধারণ সামরিক সাফল্য’।
ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সামরিক হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইয়েমেনের ইরানপন্থি হুথি সশস্ত্র গোষ্ঠী।