ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের কথা ভাবছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলায় ইসরায়েলের সঙ্গে যোগ দিতে পারে যুক্তরাষ্ট্র— এমন ইঙ্গিতই দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইরানে
জনপ্রিয় ম্যাসেজিং অ্যাপ হোয়াটাসঅ্যাপ ব্যবহার বন্ধের জন্য নাগরিকদের হুঁশিয়ারি দিয়েছে ইরান। এতে গভীর উদ্বেগ প্রবেশ করেছে হোয়াটসঅ্যাপ।
ইরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, ইসরায়েলকে সামরিক সহায়তা ও হামলায় অংশগ্রহণকারী দেশগুলোকে তারা বৈধ প্রতিরোধের লক্ষ্য হিসেবে বিবেচনা করবে। আত্মরক্ষার অধিকার অনুযায়ী, এই দেশগুলোর বিরুদ্ধে পাল্টা জবাবও আসতে পারে বলে হুঁশিয়ার করেছে তেহরান।
ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম আইআরআইবি-এর সদর দপ্তরে ইসরায়েলি বাহিনীর হামলার ঘটনাকে ‘কাপুরুষোচিত’ বলে ভর্ৎসনা করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
ইরানের ইসফাহান প্রদেশে বসবাসরত ইহুদি সম্প্রদায় দেশটির পরমাণু স্থাপনায় ইসরায়েলের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে।
ইসরায়েলে ইরানের একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় আতঙ্কিত হয়ে রাজধানী তেহরান ছাড়ছে অনেক মানুষ। ঘর ছাড়ার আগে রোববার (১৫ জুন) জ্বালানি নিতে অনেক মানুষকে পেট্রল পাম্পগুলোতে লম্বা লাইন ধরতে দেখা গেছে।
ইসরাইলের বন্দরনগরী হাইফা, তেলআবিবে ও নেগেভ বিমানঘাঁটিতে আঘাত করেছে ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। এতে দাউদাউ করে জ্বলছে ওই সব এলাকা।
দখলদার ইসরায়েলের হামলায় ইরানে অন্তত ৪০৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ৬৫৪ জন।
দখলদার ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনা করতে অস্বীকৃতি জানিয়েছে ইরান। দেশটি বলেছে, ইসরায়েল তাদের ওপর প্রথম যে হামলা চালিয়েছে, আগে সেটির পূর্ণ প্রতিশোধ নেবে তারা।
ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এ ঘটনায় এখন পর্যন্ত ১২ জন নিহতের খবর পাওয়া গেছে। এ ছাড়া আহত হয়েছেন দুই শতাধিক মানুষ।