সাংহাই সহযোগিতা সংস্থায় যোগদানের পর ইরান আনুষ্ঠানিকভাবে বিশ্ব অর্থনৈতিক বিষয়ক জোট ব্রিকসের সদস্য পদ লাভ করে। প্রথম উদীয়মান অর্থনৈতিক শক্তির দেশ ব্রাজিল, রাশিয়া, চীন ও ভারত ব্রিক' গ্রুপ গঠনের প্রস্তাব করেছিল।
ইরান
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে ইরানের পররাষ্ট্র মন্ত্রী সাক্ষাত করেছেন। মধ্যপ্রাচ্যের প্রতিদ্বন্দ্বী দু’টি দেশের মধ্যে সম্পর্ক পুন:স্থাপনের ঘোষণার পর এই প্রথম শুক্রবার হোসেইন আমির আবদুল্লাহিয়ান সালমানের সাথে সাক্ষাত করেন।
ইরানের শিরাজ শহরে একটি মাজারে সন্ত্রাসী হামলায় চার জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো অনেকে। রবিবার সন্ধ্যার দিকে এই হামলার ঘটনা ঘটে।
অ্যালুমিনিয়াম ফসফাইড দিয়ে বিষক্রিয়ার একটি নির্দিষ্ট প্রতিষেধক তৈরির মতো একটি যুগান্তকারী আবিষ্কার করে বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর মধ্যে স্থান করে নিয়েছেন ইরানী বিজ্ঞানী ফাতেমেহ ফারজাদিয়ান। প্রতিষেধকটি ‘চালের বড়ি’ নামে পরিচিত।
ইরানের একটি আদালত দেশটির প্রখ্যাত এক অভিনেত্রীকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে। জনসমক্ষে বাধ্যতামূলক হিজাব পরার বিধান অমান্য করায় বুধবার তাকে এই সাজা দেওয়া হয়।
ইরানের নারীদের হিজাব পরা নিশ্চিত করতে আবারো বিতর্কিত টহল দেয়ার কাজ শুরু করতে যাচ্ছে সেদেশের পুলিশ।
ইরানের নারীরা অবশেষে গ্যালারিতে বসে খেলা দেখার অনুমতি পাচ্ছেন। ইরানের নারীদের স্টেডিয়ামে বসে ম্যাচ উপভোগের খুব একটা সুযোগ ছিল না; কিন্তু আগামী মৌসুম থেকে তাদের ওপর সব ধরনের বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে।
ইরানের যেকোনো আইনের ক্ষেত্রে ধর্মগুরুরা ব্যাপক প্রভাব বিস্তার করেন। এমনই এক আইন হলো স্টেডিয়ামে নারীদের খেলা দেখায় নিষেধাজ্ঞা। এবার সেই আইন উপেক্ষা করে নারীদের স্টেডিয়ামে খেলা দেখার অনুমতি দিলো দেশটির ফুটবল ফেডারেশন।
ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি থানায় আত্মঘাতী বোমা হামলায় ছয়জন নিহত হয়েছেন। তাদের মধ্যে দু’জন পুলিশ ও চারজন উগ্রবাদী রয়েছে।
ইরানের ইসলামি বিপ্লবী রক্ষী বাহিনী পারস্য উপসাগরের আন্তর্জাতিক পানিসীমায় একটি বাণিজ্যিক জাহাজ বলপূর্বক আটক করেছে বলে দাবি করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। তারা বলেছে, জাহাজটি চোরাচালানে জড়িত ছিল সন্দেহে তারা এতে হস্তক্ষেপ করেনি।