ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালুর পর প্রথম দুই দিনে কমপক্ষে ৪০ হাজার গাড়ি যাতায়াত করেছে।
এক্সপ্রেসওয়ে
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গত ২৪ ঘণ্টায় টোল আদায় হয়েছে ১৮ লাখ ৫২ হাজার ৮৮০ টাকা। সোমবার (৪ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের পরিচালক এএইচএম সাখাওয়াত আখতার।
অবশেষে সবার জন্য খুলে গেলো ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে (ঢাকা উড়াল সড়ক)। রবিবার (৩ সেপ্টেম্বর) ভোর ৬টা থেকে এর ওপর দিয়ে শুরু হয় যান চলাচল।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন দেশের যোগাযোগ খাতের জন্য আরেক মাইলফলক এবং এটি যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
রাজধানীর চিরচেনা তীব্র যানজট এড়িয়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রথম ফেজ উদ্বোধন হতে যাচ্ছে আজ।
বহুল প্রতীক্ষিত এলিভেটেড এক্সপ্রেসওয়ের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফার্মগেট অংশ যান চলাচলের জন্য উন্মুক্ত হতে চলেছে। আজ (শনিবার) প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন এই এক্সপ্রেসওয়ে। এরপর রোববার (৩ সেপ্টেম্বর) থেকে যানবাহন চলাচলের জন্য খুলে দেয়া হবে।
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফার্মগেট প্রান্ত পর্যন্ত অংশের উভয় দিকে আগামী রোববার (৩ সেপ্টেম্বর) ভোর ৬টা থেকে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে।
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে বিমানবন্দর থেকে তেজগাঁও পর্যন্ত যানবাহন চলাচলের জন্য আগামী ২ সেপ্টেম্বর খুলে দেয়া হবে। এটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইদিন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ সুধী সমাবেশের আয়োজন করবে।
এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) বাংলাদেশ সরকারের রামপুরা আমুলিয়া ডেমরা পর্যন্ত চার লেনের সাড়ে ১৩ কিলোমিটার পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) প্রকল্পের জন্য লেনদেন উপদেষ্টা হিসেবে বেসরকারি খাতের মূলধন ২৬১ মিলিয়ন ডলারের ব্যবস্থা করবে।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তেজগাঁও পর্যন্ত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে আগামী সেপ্টেম্বর মাসে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।