এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতকে ৬ উইকেটে হারিয়েছে শ্রীলংকা। এই জয়ে ফাইনালের পথে এক পা দিয়ে রাখলো লংকানরা। সুপার ফোরের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৪ উইকেটে হারায় শ্রীলংকা। ফলে ২ খেলায় ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে শ্রীলংকা। আর প্রথম ম্যাচে পাকিস্তানের পর এবার শ্রীলংকার কাছে হেরে ফাইনাল উঠার সুযোগ একরকম শেষ হয়ে গেল ভারতের।
এশিয়া কাপ
এশিয়া কাপের গ্রুপ পর্বে ভারতের কাছে হারের মধুর প্রতিশোধ সুপার ফোরে নিলো পাকিস্তান। আজ সুপার ফোরের দ্বিতীয় ও নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তান ৫ উইকেটে হারিয়েছে ভারতকে। গ্রুপ পর্বে ৫ উইকেটে জিতেছিলো ভারত।
এক সপ্তাহ যেতে না যেতে আবারো মুখোমুখি হচ্ছে উপমহাদেশের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান।রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় সুপার ফোর পর্বের ম্যাচে মুখোমুখি হবে দুই দল।
গ্রুপ পর্বে আফগানিস্তানের কাছে ৮ উইকেটে পরাজিত হওয়ার মধুর প্রতিশোধ সুপার ফোর-এ নিলো শ্রীলংকা। আজ সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলংকা ৪ উইকেটে হারিয়েছে আফগানিস্তানকে।
মরণবাঁচন ম্যাচ ছিল। তাতে হংকংকে একেবারে বিধ্বস্ত করে দিয়েছে পাকিস্তান। হংকংকে মাত্র ৩৮ রানে অল-আউট করে ১৫৫ রানের জয় পেয়েছেন বাবর আজমরা। সেইসাথে এশিয়া কাপের ‘সুপার ফোরে’ উঠে গেলেন। আগামী রোববার 'সুপার ফোরে' ভারতের বিরুদ্ধে নামতে চলেছে পাকিস্তান।
মাত্র ৩৮ রানে অল আউট। বাবর আজমদের কাছে লজ্জার হার হংকংয়ের। আর সেই দৌলতে এশিয়া কাপে আট দিনের মধ্যে দ্বিতীয় বারের মতো ভারত-পাকিস্তানের মেগা লড়াইয়ের সাক্ষী হতে যাচ্ছেন ক্রিকেটপ্রেমীরা। চলতি টুর্নামেন্টে প্রথম সাক্ষাতে টিম ইন্ডিয়ার কাছে হারতে হয়েছে বাবরদের। তবে এবার সময় হয়েছে পাল্টা জবাবের।
সুপার ফোরে যেতে হলে জিততে হবে এমন ম্যাচে হংকংকে নিয়ে এক প্রকার ছেলে খেলা করলো পাকিস্তান। ৩৮ রান অল আউট করে দিয়ে ১৫৫ রানের বিশাল জয় পায় বাবর আজমের দল।
অবিশ্বাস্যভাবে শ্রীলংকার কাছ হেরে এশিয়া কাপের ১৫তম আসরের গ্রুপ পর্ব থেকে বিদায় নিলো গত দুই আসরের ফাইনালিষ্ট বাংলাদেশ।
এশিয়া কাপে টিকে থাকার ম্যাচে বাংলাদেশ দলে আসতে পারে একাধিক পরিবর্তন। প্রথম ম্যাচে আফগানিস্তানের সাথে হেরে অনেকটাই ব্যাকফুটে আছে বাংলাদেশ।
হার দিয়ে এশিয়া কাপ শুরু করল বাংলাদেশ। মঙ্গলবার (৩০ আগস্ট) সংযুক্ত আরব আমিরাতের শারজায় বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়েছে আফগানিস্তান।