কুমিল্লা থেকে চুরি করে কক্সবাজারে নিয়ে যাওয়ার পথে চকরিয়ায় থেকে একটি পিকআপ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। এ সময় দুইজনকে আটক করা হয়েছে।
- সৌদি আরবের ভূখণ্ড ‘দখলে’ নিয়েছে হুথিরা, দাবি টাকার কার্লসনের
- * * * *
- ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৬৫, মামলা ৬৪
- * * * *
- গ্রাহকদের পছন্দের শীর্ষে কম দামি গাড়ি মারুতি সুজুকি
- * * * *
- বাংলাদেশের উন্নয়নে ইউএনডিপি-ইউএনএফপিএর সহযোগিতার আহ্বান
- * * * *
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ১ম বর্ষের নিবন্ধন শুরু আজ
- * * * *
কক্সবাজারে
কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়া পালং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রূপবতী গ্রামে সন্ত্রাসী হামলায় লুৎফুর রহমান (৪০) ছোট ভাই মিজান (৩২) ও পিতা আব্দুল হক (৬৫) আহত হয়েছে। তৎমধ্যে আহত লুৎফুরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
কক্সবাজার সদরের ঝিলংঝা ইউনিয়নে পাহাড়ধসে এক বৃদ্ধ নিহত হয়েছেন। মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল ৭টার দিকে কক্সবাজার সদরের ঝিলংঝা ইউনিয়নের পূর্বলারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কক্সবাজারে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ২০ জনের মৃত্যু হয়েছে। এ সময় পানিবন্দি হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন ৪ লাখ ৭৯ হাজার ৫০৩ জন। ক্ষয়ক্ষতির পরিমাণ ১৪ কোটি ৫ লাখ টাকা।
বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠাসহ জামিন দেওয়ার ঘটনায় আলোচিত কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলকে বদলি করা হয়েছে। তাকে কক্সবাজার থেকে বদলি করে আইন ও বিচার বিভাগে সংযুক্ত করা হয়েছে। বুধবার (৯ আগস্ট) আইন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এমন তথ্য জানানো হয়েছে।
বৃষ্টিপাত কমে যাওয়ায় বান্দরবানের নিম্নাঞ্চল থেকে পানি নামতে শুরু করেছে। সড়কের ওপর থেকে পানি নেমে যাওয়ায় বান্দরবানের সাথে চট্টগ্রাম ও কক্সবাজারের সড়ক যোগাযোগ চালু হয়েছে। তবে বাস চলাচল এখনো বন্ধ রয়েছে। সাঙ্গু, মাতামুহুরী ও বাকখালী নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
কক্সবাজারের জেলা জজ মোহাম্মদ ইসমাইলকে হাইকোর্টের আরেক বেঞ্চে তলব করা হয়েছে। দুই আসামিকে শুনানি ছাড়াই জামিন দেওয়ার ঘটনায় আগামী ১৬ আগস্ট হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
গেলে কয়েক দিন ধরে ভারি বর্ষণ ও মাতামুহুরী নদীতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে বান্দরবানের লামা, কক্সবাজারের চকরিয়া ও পেকুয়ায় বন্যা দেখা দিয়েছে। এতে তিন উপজেলার প্রায় সাড়ে ৫ লাখ মানুষ এখন পানিবন্দি অবস্থায় জীবনযাপন করছেন।
টানা বৃষ্টি, জোয়ারের পানি ও পাহাড়ি ঢলে কক্সবাজার জেলার ৩১ ইউনিয়নের ৩ লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ঢলে আসা কাঠ সংগ্রহ করতে গিয়ে চকরিয়ার মাতামুহুরি নদীতে ভেসে যায় এক যুবক।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোর পাঁচ সদস্যের প্রতিনিধি নিয়ে কক্সবাজারের পৌঁছেন।