গুলশান ডিভিশন ট্রাফিক আয়োজনে সিগনাল মেনে চলা এবং পথচারীদের জন্য জেব্রা ক্রসিং মেনে চলা প্রতীকী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
কর্মসূচি
বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষ্যে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে সরকার। এ উপলক্ষ্যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবের বাণী সম্বলিত বাংলা নববর্ষের বিশেষ ক্রোড়পত্র বিভিন্ন পত্রিকায় প্রকাশ করা হবে।
আগামী ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ বিতরণে প্রি-পাইলট কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
দেশের কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের উদ্যোক্তাদের দক্ষতা ও ব্যবসায়িক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেছে ট্রাস্ট ব্যাংক পিএলসি।
আন্তর্জাতিক শিশু সার্জারি দিবস ২০২৬ উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এর শিশু সার্জারি বিভাগের আয়োজনে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগ এবং শিক্ষার্থীদের সংগঠন ‘পাবলিক হেলথ ফোরাম’।
সারাদেশের ন্যায় চাঁদপুরে বাড়ছে হামের প্রাদুর্ভাব। পরিস্থিতি মোকাবেলায় বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। আজ রবিবার সকাল ৮টা থেকে চাঁদপুর সদর ও হাইমচর উপজেলায় একযোগে ৪৮৮টি কেন্দ্রে শিশুদের টিকা প্রদান করা হচ্ছে।
খুলনা বিভাগে হাম সংক্রমণের ‘হটস্পট’ হিসেবে চিহ্নিত যশোরে জরুরি ভিত্তিতে হাম-রুবেলার বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। আজ রবিবার সকালে যশোর সদর উপজেলার বিরামপুর কমিউনিটি ক্লিনিক চত্বরে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
মুন্সীগঞ্জের লৌহজংয়ে ৩ সপ্তাহ ব্যাপী হাম-রুবেলার বিশেষ টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার (৫ এপ্রিল) সকাল ৯টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সের বাচ্চাদের টিকা প্রদানের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
পাবনায় হাম ও রুবেলা রোগ প্রতিরোধে শিশুদের জন্য বিশেষ টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।