কারাবন্দী হেফাজত নেতাদের মুক্তির জন্য সুপারিশ করা হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ইসলাম বিস্তারে কাজ করছে হেফাজত। এ দেশের ৯০ ভাগ মুসলমান।
কর্মী
ঝালকাঠির নলছিটিতে তরিকুল ইসলাম সুমন ওরফে কানপচা সুমন (৩৫) নামে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত তরিকুল ইসলাম সুমন নান্দিকাঠি এলাকার আমজেদ হোসেনের ছেলে।
সাতক্ষীরায় নাশকতার চেষ্টার অভিযোগে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ তারিকুল হাসান ও জেলা জামায়াতের নায়েবে আমির মো. নুরুল হুদাসহ বিএনপি-জামায়াতের আট নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
খুলনায় শনিবার অবস্থান কর্মসূচি নিয়ে পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ার ঘটনায় বিএনপির আট শ’ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। গত শনিবার (১ এপ্রিল) রাতে খুলনা সদর থানার এসআই অজিত কুমার দাস পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে এ মামলা রুজু করেন।
দিন যতই যাচ্ছে, এশিয়ার দেশ জাপানে বয়স্ক জনগোষ্ঠীর সংখ্যাও ততই বাড়ছে। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, ২০৪০ সাল নাগাদ ১ কোটি ১০ লাখেরও বেশি শ্রমিক সংকটে পড়তে যাচ্ছে দেশটি। এতে দেশটি বড় ধরনের অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলে গবেষণা প্রতিবেদনে ধারণা করা হচ্ছে।
গণপ্রজাতন্ত্রী কঙ্গোর দক্ষিণ-পূর্বাঞ্চলীয় লুবুম্বাশি নগরীতে রাজনৈতিক দলের ২৫ জনেরও বেশি কর্মী নিহত হয়েছেন। এ জন্য সামরিক পোশাক পরিহিত অজ্ঞাতনামা হামলাকারীদের দায়ী করা হচ্ছে।
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় প্রতিপক্ষরা কুপিয়ে আহত করেছে ছাত্রলীগের ৪ নেতাকর্মীকে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টার সময় পিরোজপুর জেলা ডিবি (দক্ষিণ) অফিসার ইনর্চাজ মোহাম্মদ আসলাম উদ্দিনকেও এসময় কুপিয়ে জখম করে হামলাকারীরা।
রাজধানীর বনানী থেকে বিএনপি’র প্রায় ৫৩ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। রোববার দিবাগত রাত ১টার দিকে বনানী থানা ও ডিবি পুলিশ তাদের আটক করে।
সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সোশ্যাল অ্যান্ড ইকোনোমিক ইনহ্যান্সমেন্ট প্রোগ্রাম। প্রতিষ্ঠানটি তাদের ঋণ কার্যক্রমে লোকবল নিয়োগ দেবে।
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান রূপায়ন গ্রুপ। এইচআর অ্যান্ড অ্যাডমিন গ্রুপে ‘ডিরেক্টর’ পদে কর্মী নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি।