নোয়াখালীর সেনবাগ উপজেলায় কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে উপজেলার হিরাপুর ইউনিয়ন থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
কলেজ
সিলেট এমসি কলেজের ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার পর সকল ছাত্রকে ছাত্রাবাস ছাড়ার নির্দেশ দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। শনিবার দুপুর ১২ টার মধ্যে তাদের ছাত্রাবাস ছাড়ার নির্দেশনা দেয়া হয়েছে।
সিলেটের এমসি কলেজ হোস্টেলে স্বামীকে বেধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ছাত্রলীগের ছয় কর্মীসহ ৯ জনকে আসামি করে মামলা করা হয়েছে
প্রযুক্তি বিষয়ক কাজে সম্পৃক্ত করতে নারীদের জন্য প্রথম বারের মতো দুটি ডিজিটাল কলেজ চালু করেছে সৌদি আরব।
স্কুল-কলেজ খুলে দেয়ার ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় চিন্তা-ভাবনা করছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
পুলিশের হেফজত থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রাব্বি (১৯) নামে এক আসামি হ্যান্ডকাপসহ পালিয়ে গেছেন। হাসপাতালের ১০২ ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন তিনি।
ঈশ্বরদীতে পুকুরে গোসল করতে নেমে কাওসার হোসেন (১৭) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
২০২০-২০২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির ফল প্রকাশ করা হয়েছে। আজ মঙ্গলবার রাত ৮টায় প্রথম পর্যায়ের ভর্তি আবেদনের ফল প্রকাশ হয়েছে। ইতিমধ্যেই ভর্তির ওয়েবসাইট ও ফোন নম্বরের মাধ্যমে ফল জানতে পারছে শিক্ষার্থীরা।
শিক্ষক, কর্মকর্তা-কর্মচারিদের বকেয়া বেতন-ভাতা প্রদানসহ পাবনা শহীদ সাধন সঙ্গীত মহাবিদ্যালয়ের অধ্যক্ষের অপসারণ দাবি করেছেন শিক্ষকরা। শনিবার (২২ আগস্ট) কলেজের শিক্ষক হলরুমে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান হয়।
আগামীকাল মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর নটর ডেম কলেজে ২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণি ভর্তিতে ভার্চ্যুয়ালি লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে।