ক্যাথলিক গির্জার নিয়ন্ত্রণে থাকা বহু ডে-নাইট স্কুলে নাম-পরিচয়হীন অসংখ্য কবরের সন্ধান মেলার পর মাসখানেক ধরে ওইসব গির্জায় হামলার ঘটনা ঘটেছে। বিবিসি টেলিভিশন আজ গির্জায় অগ্নিসংযোগের ওপর সচিত্র প্রতিবেদন করে। ওই প্রতিবেদনে জানানো হয়েছে অগ্নিসংযোগের ঘটনায় আলবার্তার কয়েক শতাব্দি প্রাচীন একটি গির্জা ধ্বংস হয়ে গেছে।
কানাডা
কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের প্যাসিফিক নর্থওয়েস্ট এলাকার দক্ষিণাঞ্চলে তাপমাত্রা ক্রমাগত বাড়তে থাকায় অনেক মানুষের মৃত্যু হয়েছে। ব্রিটিশ কলাম্বিয়া রাজ্যের পুলিশ জানিয়েছে, সোমবার পর্যন্ত তারা ৭০টি মৃত্যুর খবর পেয়েছে, যার মধ্যে অধিকাংশই বয়স্ক নাগরিক।
কানাডার সাসকাচুয়ান প্রদেশের সাবেক এক আবাসিক স্কুলে অচিহ্নিত সাত শ' ৫১ কবরের সন্ধান পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৪ জুন) স্থানীয় আদিবাসীদের সংস্থা দ্য কাউসেস ফার্স্ট ন্যাশনের উদ্ধৃতি দিয়ে এই খবর জানায় ব্রিটেনভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি।
এক মুসলিম পরিবারের চারজনকে হত্যা করার ঘটনায় কানাডা এখন শোকাচ্ছন্ন। প্রধানমন্ত্রী ট্রুডো হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন। সমাজের সব স্তরের মানুষদের মতো তিনিও শোক জানিয়েছেন ঘটনাস্থলে গিয়ে।
যুক্তরাষ্ট্রের পর এবার কানাডাতেও ছড়িয়ে পড়েছে ধর্মীয় বিদ্বেষ। এই বিদ্বেষের শিকার হয়ে প্রাণ গেছে একই পরিবারের চার মুসলিম নারী-পুরুষের। তাদের ওপর ট্রাক উঠিয়ে দিয়ে হত্যা করা হয়। আহত হয়েছেন আরও এক শিশু। এটিকে পরিকল্পিত ও ইসলাম-বিদ্বেষী ঘটনা বলে আখ্যা দিয়েছে পুলিশ।
কানাডায় সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত হয়েছেন। কানাডার স্থানীয় সময় বৃহস্পতিবার বিকালে রাজধানী অটোয়া থেকে টরেন্টো যাওয়ার পথে ৪০১ হাইওয়েতে এই দুর্ঘটনা ঘটে
কানাডার ভ্যাংকুভারে শনিবার একটি লাইব্রেরিতে ছুরিকাঘাতে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছে। পুলিশের উদ্ধৃতি দিয়ে সংবাদ সংস্থা এ খবর জানিয়েছে।
চীনে উইঘুর মুসলিমদের প্রতি যে আচরণ করা হচ্ছে তাকে গণহত্যা হিসেবে আনুষ্ঠানিকভাবে অভিহিত করে ভোট দিয়েছে কানাডার হাউজ অফ কমন্স।
যুক্তরাজ্য ও বাহরাইনের পর ফাইজারের কোভিড-১৯ ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন দিয়েছে কানাডার স্বাস্থ্য নিয়ন্ত্রক।মার্কিন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য অনুমোদনের কয়েকদিন আগে বুধবার এ অনুমোদন দিল দেশটি।