কিশোর গ্যাং নির্মূলে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দুই মাসের সময় বেঁধে দিয়ে জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম মণি বলেন, আগামী দুই মাসের মধ্যে কিশোর গ্যাং যদি নির্মূল করতে না পারেন আপনি থাকবেন না।
কিশোর
জার্মানির কলোন শহরে এক ১৬ বছর বয়সী কিশোরীকে রোবট ব্যবহার করে যৌন হয়রানির অভিযোগ উঠেছে দুই তরুণের বিরুদ্ধে। প্রযুক্তির এমন অপব্যবহার এবং সংবেদনশীল ঘটনার অভিযোগে অভিযুক্ত ১৬ ও ১৯ বছর বয়সী দুই কিশোরের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু করেছে দেশটির পুলিশ।
শরীয়তপুরের নড়িয়ায় ঝাড়ফুঁক ও কবিরাজি চিকিৎসার কথা বলে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে হোসাইন আহম্মেদ (৫৫) নামে এক মাদ্রাসার প্রিন্সিপালকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে নড়িয়া থানায় মামলা করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পিস্তল ও বার্মিজ চাকু হাতে অস্ত্র প্রদর্শনের ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় বগুড়ায় কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁদের কাছ থেকে একটি বার্মিজ চাকু ও নিবন্ধনবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
চট্টগ্রাম পুরাতন রেলওয়ে স্টেশনের একটি হোটেলে ১৫ বছর বয়সী কিশোরীকে ধর্ষণের অভিযোগে লোকমান নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিষয়টি জানাজানি হলেও গত ১০ অক্টোবর (শনিবার) এ ঘটনায় মামলা দায়ের করা হয়।
নোয়াখালীর হাতিয়াসহ বিভিন্ন থানায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১৪৫ জনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে একজনকে সামারি ট্রায়ালের আওতায় আদালতে সোপর্দ করা হলেও বাকি ১৪৪ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।
নোয়াখালীতে জেলার বিভিন্ন স্থানে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১০৪ জনকে আটক করেছে পুলিশ। পরে মুচলেকা নিয়ে তাদের পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে পাঁচ শতাধিক নিখোঁজ কিশোরীর সন্ধানসংক্রান্ত মামলা এখনও নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।
নারায়ণগঞ্জ চাষাড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) রাত পৌনে আটটার সময় নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া রেলস্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
কিশোর গ্যাং ও কিশোর অপরাধ দমনে জেলা পুলিশের বিশেষ অভিযানে আরও ২৫২ জনকে আটক করা হয়েছে। এ নিয়ে কয়েক দিনের অভিযানে জেলায় মোট আটকের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৫৯৮ জন