ঢাকায় নিযুক্ত ব্রিটেন, আমেরিকা, সৌদি আরব ও ভারতের কূটনীতিকদের জন্য পুলিশের বাড়তি নিরাপত্তা প্রত্যাহারের বিষয়টি নিয়ে বেশ আলোচনা তৈরি হয়েছে।
কূটনীতি
বিদেশি কূটনীতিকদের নিরাপত্তা বিধানের জন্য আন্তর্জাতিক আইন এবং প্রচলিত রীতির প্রতি বাংলাদেশ শ্রদ্ধাশীল বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
কানাডা টরেন্টোভিত্তিক এক চীনা কূটনীতিককে বহিষ্কার করছে। চীনাবিরোধী কানাডার বিরোধী দলের এক আইনপ্রণেতাকে ভীতিপ্রদর্শনে জড়িত থাকার অভিযোগে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
বার্লিনে রুশ দূতাবাসের কর্মকর্তাদের বহিষ্কারের প্রতিক্রিয়ায় মস্কোতে নিযুক্ত ২০ জন জার্মান কূটনীতিককে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। শনিবার (২২ এপ্রিল) রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বরাত দিয়ে এ খবর দিয়েছে রয়টার্স।
স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের উত্তরণ টেকসই করতে বিভিন্ন দেশের সাথে ব্যবসা-বাণিজ্য বাড়াতে অর্থনৈতিক কূটনীতি জোরদারে তৎপর হতে বিভিন্ন দেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গণমাধ্যমের স্বাধীনতাবিষয়ক বৈশ্বিক জোটের (এমএফসি) সদস্য ৯টি দেশের কূটনীতিকরা ঢাকায় বৈঠক করেছেন।
২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে এপর্যন্ত পশ্চিমা দেশগুলো ও প্রশান্ত মহাসাগরীয় কিছু মার্কিন মিত্র দেশ থেকে প্রায় ৫৭৪ রুশ কূটনীতিককে বহিষ্কার করা হয়েছে, যা এ যাবতকালের সবচেয়ে বড় বহিষ্কার।
পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন আজ বলেছেন, ঢাকা প্রত্যাশা করে যে- বাংলাদেশে নিযুক্ত কূটনীতিকরা কূটনৈতিক শিষ্টাচারের সঙ্গে সঙ্গতিপূর্ণভাবে তাদের ‘আচরণবিধি’ মেনে চলবেন।ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংকালে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখানে নিযুক্ত কূটনীতিকরা তাদের আচরণবিধি সম্পর্কে অবগত রয়েছেন।
স্বামীকে হত্যা এবং হত্যার ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করেছেন, এমন সন্দেহে জার্মান কনসাল উভে হার্বার্ট এইচ-কে আটক করেছে ব্রাজিল পুলিশ।কর্তৃপক্ষ জানিয়েছে, হত্যার আগে বেলজিয়ান এই নাগরিককে ব্যাপক মারধরও করা হয়েছে।
ইতাললির রোমে বাংলাদেশ দূতাবাসে অর্থনৈতিক কূটনীতি সপ্তাহ পালন করা হয়েছে।পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ‘প্রথম অর্থনৈতিক কূটনীতি’ সপ্তাহ পালনের অংশ হিসেবে গত বৃহস্পতিবার রোমে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে বাংলাদেশ ও ইতালির মধ্যে বিনিয়োগ ও বাণিজ্য প্রসারের জন্য ম্যাপিং এক্সারসাইজ ঃ বাংলাদেশ- ইতালি ঢ্রেড এন্ড ইনভেষ্টমেন্ট অফোরসুনিটিস” র্শীষক আলোচনা সভা স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত হয়।