জাতিসঙ্ঘে রাশিয়ান মিশনের ১২ সদস্যকে বহিষ্কারের সিদ্ধান্ত জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সোমবার গুপ্তচরবৃত্তিতে জড়িত থাকার অভিযোগে তাদের ‘গোয়েন্দা অপারেটিভ’ হিসেবে অভিযুক্ত করে এ সিদ্ধান্ত নেয়া হয়।
কূটনীতি
মস্কোয় একজন সিনিয়র মার্কিন দূতকে বহিস্কারের পর মার্কিন যুক্তরাষ্ট্র ওয়াশিংটনে রাশিয়ার দুই নন্বর কূটনীতিককে বহিস্কারের মাধ্যমে পাল্টা ব্যবস্থা নিয়েছে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের এক কর্মকর্তা এ কথা জানান।
ইউক্রেনে একটি বিস্তৃত যুদ্ধের চিন্তা করাই মারাত্মক জটিল বিষয়ক, কারণ রাশিয়া দেশটিতে অভিযান চালালে বহু মানুষ যেমন মারা যেতে পারে তেমনি পালাতে হতে পারে আরো অনেককে।
চুরি হওয়া হীরা-জহরত আর কূটনীতিক খুনকে ঘিরে সৌদি আরব এবং থাইল্যান্ডের মধ্যে ৩০ বছরের পুরনো এক বিবাদের অবসান ঘটেছে।
ভুয়া পাসপোর্ট বিক্রির অভিযোগে এক মার্কিন কূটনীতিককে গ্রেপ্তার করেছে তুরস্ক।ওই মার্কিন কূটনীতিক লেবাননের দূতাবাসে ছিলেন।
ইরানের পরমাণু কর্মসূচি প্রশ্নে আলোচনা ব্যর্থ হলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার স্টাফদের ‘অতিরিক্ত পদক্ষেপের’ প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার ভিয়েনায় এ আলোচনা শুরু হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বলেছেন, কপ২৬ সম্মেলনে ঢাকা-গ্লাসগো ঘোষণা গৃহীত হওয়া বাংলাদেশের জলবায়ু কূটনীতিতে অগ্রণী ভূমিকা পালনের ফলাফল। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, বাংলাদেশের নেতৃত্বে সবচেয়ে বেশি ৪৮টি জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশের সরকার ও রাষ্ট্র প্রধানদের দ্বারা ঢাকা-গ্লাসগো ঘোষণা গৃহীত হওয়া জলবায়ু কূটনীতিতে আমাদের দেশের অগ্রণী ভূমিকার ফল।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির পাশাপাশি বিশ্বব্যাপী প্রবাসী বাংলাদেশীদের যথাযথ সেবা দিতে দেশের কূটনীতিকদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন।
শত্রুতামূলক আচরণের কারণে মরক্কোর সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে আলজেরিয়া। আলজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রামদানে লামামরা প্রতিবেশী দেশ মরক্কোর বিরুদ্ধে বিভিন্ন বিদ্বেষমূলক কর্মকাণ্ডের অভিযোগ আরোপ করেন।
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আমেরিকান কূটনীতিক ও দূতাবাসের অন্যান্য প্রশাসনিক কর্মচারীরা পরপর বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যার শিকার হওয়ার ঘটনা তদন্ত করে দেখছে মার্কিন সরকার।