বুধবার তুরস্কের ইস্তাম্বুলে বৈঠকে বসেছিলেন ইউক্রেন, রাশিয়া, জাতিসংঘ এবং তুরস্কের প্রতিনিধি। যুদ্ধ পরিস্থিতিতে কৃষ্ণসাগর দিয়ে খাদ্যশস্য সরবরাহ নিয়ে বৈঠক হয়। সেখানে যুযুধান দুই দেশ ঐকমত্যে পৌঁছাতে পেরেছে বলে জানিয়েছেন তুরস্ক এবং জাতিসংঘের প্রতিনিধি।
খাদ্য
দেশে খাদ্যের অভাব হবে না বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে নিজ দফতরে ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, সকলের জন্য নিরাপদ ও পুষ্টিকর খাবার নিশ্চিত করতে সরকারের পাশাপাশি জনগণকে এগিয়ে আসতে হবে। জনগণ সচেতন হলে অনিরাপদ খাবার উৎপাদন ও পরিবেশন বন্ধ হয়ে যাবে।
খাদ্য। মানবজীবনের অপরিহার্য অনুষঙ্গ। খাবার ছাড়া প্রাণের অস্তিত্ব কল্পনা করাও কষ্টকর। সুস্থ ও নিরাপদ জীবনযাপনের জন্য উত্তম ও পরিমিত খাবার দাবারের বিকল্প নেই।
বাংলাদেশেও খাবারের অপচয় হয়। বিশেষজ্ঞ মত অনুসারে বাংলাদেশে বছরে মাথাপিছু খাদ্য অপচয় হয় ৬৫ কেজি। উচ্চবিত্তদের মাঝে খাদ্য অপচয়ের মাত্রা বেশি হলেও এ অপচয়ের বৃত্তে আছে সবাই - মধ্যবিত্ত কিংবা নিম্নবিত্তরাও। কিন্তু কিভাবে ঠেকানো সম্ভব এ অপচয়?
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, করোনা মহামারি মোকাবিলায় সফল দেশের নাম বাংলাদেশ। প্রাণঘাতী এই ভাইরাস মোকাবিলায় বিশ্বে বাংলাদেশের অবস্থান পঞ্চম। তবে জনসংখ্যার বিবেচনায় অবস্থান আরো উপরে।
কুষ্টিয়া প্রতিনিধি:ধানের ভরা মওসুমেও চালের বাজারে নৈরাজ্যে ঠেকাতে কুষ্টিয়ায় চালকল মালিকদের সাথে জেলা প্রশাসন মতবিনিময় করেছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা শুরু হয় ।
জাতিসঙ্ঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বব্যাপী খাদ্য ও জ্বালানি বাজার অস্থিতিশীল হয়ে পড়ায় ‘খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখা’ নিশ্চিত করতে দ্রুত এবং সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণের আহবান জানিয়েছেন।
খোলা বাজার থেকে চাল কিনে তা প্যাকেটজাত করে বিক্রি করা যাবে না বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। এ সময় দেশের বাজারে চালের আকস্মিক মূল্যবৃদ্ধির জন্য ছয়টি বৃহৎ শিল্পগ্রুপকে দায়ী করেন তিনি।
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বাংলাদেশের মাটিতে সোনা ফলে। কৃষকের ঘরে ধারাবাহিকভাবে এখানে বোরো, আউশ ও আমন ধান ওঠে। কৃত্রিম সংকট তৈরি করা না হলে এদেশে খাদ্য সংকট হবে না।