খুলনায় বিএনপি কার্যালয়ে বোমা ও গুলির ঘটনায় ইউসেফ স্কুলের প্রাক্তন শিক্ষক এমদাদুল হক (৫৫) নামে এক ব্যক্তি নিহত ও বিএনপি নেতা মামুন শেখ (৪৫), মিজানুর রহমান (৪৫) আহত হয়েছেন।
খুলনায় বিএনপি কার্যালয়ে বোমা ও গুলির ঘটনায় ইউসেফ স্কুলের প্রাক্তন শিক্ষক এমদাদুল হক (৫৫) নামে এক ব্যক্তি নিহত ও বিএনপি নেতা মামুন শেখ (৪৫), মিজানুর রহমান (৪৫) আহত হয়েছেন।
খুলনার দৌলতপুর মহেশ্বরপাশা এলাকায় দুই বাড়িতে ফিল্মি স্টাইলে গুলি করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার ভোররাতে প্রথমে মহেশ্বরপাশা খুঠিরঘাট এলাকায় রড-সিমেন্ট ব্যবসায়ী মেহেদী হাসান ও পরে কুয়েট কর্মচারী মহসিন শেখ লিটুর বাড়ি লক্ষ্য করে গুলি করা হয়।
‘সবার জন্য মানসম্মত পরিসংখ্যান’ এই পতিপাদ্য নিয়ে সোমবার খুলনায় বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস পালন করা হয়। এ উপলক্ষ্যে সকালে খুলনার বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) মোঃ ফিরোজ শাহ।
পারিবারিক দ্বন্দ্বের জেরে খুলনা নগরীর খালিশপুরে সবুজ খান (৬৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছেন তার শ্যালিকার ছেলেরা।
খুলনায় ইমরান মুন্সি (৩৫) নামের এক যুবককে মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৬ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে নগরীর ২ নং কাস্টমঘাট এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
খুলনায় মো. হামিদ শেখ (৫৭) নামে মাছের ঘেরে এক দিনমজুরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে নগরীর আড়ংঘাটা থানার রায়ের মহল ব্যাংক কোয়ার্টার এলাকার একটি ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত হামিদ শেখ ওই এলাকার মৃত আতাউর রহমানের ছেলে।
খুলনার ফুলতলায় গণপিটুনিতে মো. আলম মোল্লা (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত আলম ডুমুরিয়ার টোলনা গ্রামের হায়দার আলী মোল্লার ছেলে।
খুলনা বিভাগে বৈদ্যুতিক বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন ও ক্ষমতা বাড়াতে নয়টি নতুন জিআইএস টাইপের বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণের অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার।
সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে নগরীর রূপসা ট্রাফিক মোড়ে অবস্থিত ড্যাপস্ হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের তৃতীয় তলা থেকে ওই নবজাতককে চুরি করা হয়।
খুলনার পাইকগাছা উপজেলার হরিঢালী ইউনিয়নের চেয়ারম্যান আবু জাফর সিদ্দিকী রাজুকে অবৈধ অস্ত্রসহ গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।