রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ানের সাথে ফোনালাপকালে অবরুদ্ধ গাজা পরিস্থিতির মারাত্বক অবনতির আশঙ্কা প্রকাশ করেছেন। মঙ্গলবার ক্রেমলিন এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
গাজা
গাজাজুড়ে ইসরাইলের সর্বশেষ বিমান হামলায় কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন। এদের মধ্যে নারী ও শিশু রয়েছে। এতে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
গাজায় হামলার প্রেক্ষাপটে চলমান উত্তেজনার মধ্যে নিজেদের স্কুলগুলো আগামী ডিসেম্বর পর্যন্ত বন্ধ রাখছে ইসরাইল।বিশ্ববিদ্যালয়গুলোর প্রধানদের কমিটির বরাতে এ খবর দিয়েছে ইসরাইলের গণমাধ্যমগুলো।
ইসরায়েল-গাজা যুদ্ধের ছবি এবং ভিডিও-তে সয়লাব এখন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। অগণিত এসব ছবি এবং ভিডিওর মধ্যে কোনটি সঠিক, আর কোনটি ভুয়া, সেটি বোঝা অনেক ক্ষেত্রেই মুশকিল হয়ে পড়ছে সাধারণ মানুষের জন্য।
গাজায় চলমান ইসরায়েল-ফিলিস্তিনি সংঘাতে জাতিসংঘের অন্তত ২৯ জন কর্মী নিহত হয়েছে। ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ ও কর্ম সংস্থা (ইউএনআরডব্লিউএ) স্থানীয় সময় রোববার এই তথ্য জানিয়েছে।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বোমা হামলা জোরদার করেছে ইসরায়েল। সেখানে ইসরায়েলের নৃশংস বোমা হামলায় ২৪ ঘণ্টায় ৪০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরো বহুসংখ্যক মানুষ।
ত্রাণবাহী আরও ১৪টি ট্রাক গাজায় পৌঁছেছে বলে জানিয়েছে জাতিসংঘ। মিশর ও গাজা ভূখণ্ডের মধ্যকার একমাত্র সীমান্ত রাফাহ ক্রসিং সীমিতভাবে খুলে দেওয়ায় দ্বিতীয় দফায় এই ত্রাণ সহায়তা সেখানে পৌঁছেছে বলে খবর দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।
যুদ্ধ-বিধ্বস্ত গাজার বিভিন্ন হাসপাতালে ইনকিউবেটরে থাকা শতাধিক নবজাতকের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে বলে সতর্ক করেছে জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ।
ফিলিস্তিনের গাজা উপত্যকার জাবালিয়া শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে ইসরায়েলের বিমান বাহিনী। এতে নারী ও শিশুসহ ৩০ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন ২৭ জন।
একাধিক আন্তর্জাতিক ও মিসরিয় গণমাধ্যম জানিয়েছে, ত্রাণবাহী ট্রাকের দ্বিতীয় চালান মিসর থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রবেশ করেছে।অবরুদ্ধ গাজায় চিকিৎসা সহায়তা, খাবার ও পানি নিয়ে যাওয়ার এক দিন পর রোববার মোট ১৭টি ট্রাক গাজায় প্রবেশ করে।জাতিসঙ্ঘের প্রাথমিক হিসাব অনুযায়ী, গাজার চাহিদা মেটাতে প্রতিদিন প্রায় ১০০ ট্রাক ত্রাণ প্রয়োজন।