ইইউ প্রধান উরসুলা ভন ডার লেইন বুধবার বলেছেন, ইসরায়েল-হামাস জিম্মি মুক্তির অধীনে চার দিনের একটি মানবিক যুদ্ধ বিরতি ঘোষণার পর তিনি তার ইউরোপীয় কমিশনকে গাজায় ত্রাণ বিতরণ বাড়ানোর নির্দেশ দিয়েছেন।
গাজা
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে হাজার হাজার মানুষের মৃত্যুতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একইসঙ্গে মধ্যপ্রাচ্যে চলমান পরিস্থিতির জন্য যুক্তরাষ্ট্রের নীতি ও অবস্থানকেও দায়ী করেছেন তিনি।
ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের সঙ্গে চলমান যুদ্ধে এ পর্যন্ত নিহত হয়েছেন মোট ৬৮ জন ইসরায়েলি সেনা। মধ্যপ্রাচ্যের ইহুদি শাসিত এ ভূখণ্ডের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে এ তথ্য। খবর টাইমস অব ইসরায়েলের।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার সবচেয়ে বড় আল শিফা হাসপাতাল অবরুদ্ধ ও হামলা চালানোর পর এবার সেখানকার ইন্দোনেশিয়ার হাসপাতালটিও অবরুদ্ধ করেছে দখলদার ইসরায়েলি বাহিনী।
গাজা উপত্যকা থেকে ১১৭ জন রুশ নাগরিক নিয়ে একটি বিমান রাশিয়ায় মস্কোয় অবতরণ করেছে।
ইসরায়েলের সামরিক বাহিনী একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে যেখানে গত সাতই অক্টোবর হামাসের হামলার পর আটক জিম্মিদের গাজার সবচেয়ে বড় হাসপাতালে নেয়া হয়েছে বলে তারা দাবি করছে।সা
গাজার শিক্ষার্থীদের টিউশন ফি থেকে অব্যাহতি দিয়েছে মালয়েশিয়া ও তুরস্ক। এর জন্য দেশ দুটির প্রতি ‘কৃতজ্ঞতা’ প্রকাশ করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ।
অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রায় দেড় মাস ধরে ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ১৩ হাজার ফিলিস্তিনি।
মিশর থেকে অবরুদ্ধ গাজা উপত্যকায় জ্বালানি সরবরাহ করা হয়েছে।
গাজার আল-জাহরা এলাকার অভিজাত গাজান পাড়ার বাসিন্দারা গত ২০ অক্টোবর শুক্রবার দুপুরের দিকে, ধুলা-ময়লা আর ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়ে ছিলেন।