ফিলিস্তিন শাসিত গাজা এবং পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় ৭ অক্টোবর থেকে ১২ নভেম্বর পর্যন্ত সাংবাদিক-সহ ৪০ গণমাধ্যম কর্মী নিহত হয়েছেন।
গাজা
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার জন্য নির্ধারিত ওষুধ, চিকিৎসাসামগ্রী ও মানবিক সাহায্যপূর্ণ জাহাজ পাঠিয়েছে তুরস্ক।
গাজা উপত্যকায় আম্মান পরিচালিত ফিল্ড হাসপাতালের জন্যে বিমান থেকে মানবিক ত্রাণ ফেলেছে জর্ডান। জর্ডানের সামরিক সূত্রের উদ্ধৃতি দিয়ে টাইমস অব ইসর্ইাল এ খবর জানিয়েছে।সাম্প্রতিক সময়ে দ্বিতীয়বারের মতো প্যারাসুট ব্যবহার করে এসব ত্রাণ গাজায় ফেলা হয়।
ইসরায়েলি বাহিনী এবং হামাসের মধ্যে রোববার প্রচন্ড লড়াইয়ে গাজার হাসপাতালে হাজার হাজার মানুষ আটকা পড়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদ্রোস আধানম গেব্রিয়েসুস গাজায় অবিলম্বে মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন।
গাজায় যুদ্ধবিরতির দাবিতে যুক্তরাজ্যের লন্ডনে বিক্ষোভ করেছেন অন্তত তিন লাখ মানুষ। স্থানীয় সময় শনিবার (১১ নভেম্বর) দুপুরে এ বিক্ষোভে অংশ নেন বিভিন্ন বয়সী নারী-পুরুষ। খবর বিবিসি’র।
গাজায় ইসরায়েলের আক্রমণে বেসামরিক নাগরিকদের হত্যা বন্ধ না হলে মধ্যপ্রাচ্যে বৃহত্তর যুদ্ধের ঝুঁকি তৈরি হচ্ছে বলে জানিয়েছেন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহর সেকেন্ড ইন কমান্ড শেখ নাঈম কাসেম।
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি রিয়াদে অনুষ্ঠিত হতে যাওয়া আরব লীগ ও অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের যৌথ সম্মেলনে যোগদানের জন্য ইরান ত্যাগ করেছেন।
ইসরাইলের অতিসত্বর গাজায় নারী ও শিশু হত্যা বন্ধ করা উচিত বলে মন্তব্য করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ।
গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় এখন পর্যন্ত প্রায় ১১ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে বেশির ভাগই নারী ও শিশু।