নাটোরের গুরুদাসপুরে বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে পুলিশের এএসআই আজিজসহ অন্তত ৫ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) রাত ১০টার দিকে গুরুদাসপুর পৌরসভার চাঁচকৈড় বাজারের রসুনহাট এলাকায় এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্য আজিজকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গুরুদাসপুর
সমাজে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় নাটোরের গুরুদাসপুরে উপজেলার ২০ গুণীজনকে সম্মাননা স্মারক দেওয়া হয়েছে।
সড়ক দুর্ঘটনায় নিহত নাটোরের প্রয়াত সদস্য গোলাম মোস্তফা কামালের কবর জিয়ারত শেষে তার পরিবারের হাতে আর্থিক সহায়তা দিয়েছেন দলটির সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মো. ফয়জুল করিম (চরমোনাই পীর)।
নাটোরের গুরুদাসপুরে বারান্দায় রাখা বালতির পানিতে ডুবে মদিনা নামের ১০ মাসের শিশুর মৃত্যু হয়েছে।
নাটোরের গুরুদাসপুরে বিএনপির মতবিনিময় সভায় দুই গ্রুপের সংঘর্ষে দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটে উপজেলার চাঁচকৈড় শিক্ষা সংঘ এলাকায় এই ঘটনা ঘটে।
নাটোরের গুরুদাসপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে কাঠের ফার্নিচারের দোকান ও পাটের গুদাম পুড়ে ছাই হয়ে গেছে।
নাটোরের গুরুদাসপুরে রফিকুল ইসলাম (৪০) নামে এক যুবদল নেতাকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের কর্মীদের বিরুদ্ধে। সোমবার সকালে এ ঘটনায় গুরুদাসপুর থানায় ৮ জনের বিরুদ্ধে মামলা করেছেন আহত যুবদল নেতার স্ত্রী নুসরাত সুলতানা।
সদ্য প্রয়াত নাটোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুসের প্রথম জানাজা ঢাকায় হবে।