‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—এই প্রতিপাদ্য সামনে রেখে কুড়িগ্রামে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। এ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র্যালি, অগ্নিনির্বাপণ মহড়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—এই প্রতিপাদ্য সামনে রেখে কুড়িগ্রামে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। এ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র্যালি, অগ্নিনির্বাপণ মহড়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমির (আইবিটিআরএ) আয়োজনে ইসলামী ব্যাংকের ১৬৮তম ইন্টার্নশিপ প্রোগ্রাম শুরু হয়েছে।
চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অভিযোগে ১ হাজার ২৩৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে চট্টগ্রাম রেঞ্জ পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৮৬৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া ও লোহাগাড়া উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ দুই দুর্ঘটনায় এক শিশুসহ আরও দুজন আহত হয়েছেন। গতকাল শনিবার (১০ অক্টোবর) রাত ১০টা থেকে রাত ১টার মধ্যে এসব দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ স্থাপনা নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব বৈশ্বিক অপারেটর ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ায় ব্যবস্থাপনা আরও উন্নত হবে বলে আশা করছেন ব্যবহারকারীরা। এ নিয়ে শ্রমিক সংগঠনের বিরোধিতা থাকলেও ব্যবসায়ীরা বলছেন, বিশ্বের অনেক দেশে ডিপি ওয়ার্ল্ড বন্দর পরিচালনা করছে। তাদের অভিজ্ঞতা, দক্ষতা ও উন্নত প্রযুক্তির সমন্বয়ে টার্মিনালটির কাজের গতি এবং সক্ষমতা আগের চেয়ে বাড়বে।
চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষে ডেঙ্গু মোকাবিলা সম্ভব নয়। প্রশাসনের পাশাপাশি রাজনীতিক, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষকে একসঙ্গে কাজ করতে হবে।
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় বন্ধ একটি কারখানা থেকে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সাইমুন হোসেন (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের কারখানায় এ ঘটনা ঘটে। সাইমুন হোসেন উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের ভায়েরখীল এলাকার লোকমান হোসেনের ছেলে।
কুড়িগ্রামের রৌমারী ও কচাকাটায় অভিযান চালিয়ে ৯১ পিস ইয়াবাসহ ৩ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রৌমারী থানার অফিসার ইনচার্জ কাওসার আলীর শাহানুর ও কচাকাটা থানার অফিসার ইনচার্জ অর্পণ কুমার দাস এ অভিযান করে গ্রেফতারের বিশয়টি নিশ্চিত করেছেন।
কুড়িগ্রামের নাগেশ্বরীতে দুধকুমার নদে গোসলে নেমে আলমিনা (৮) নামের এক কন্যা শিশু নিখোঁজ হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত শিশুটি জীবিত কিংবা মৃত খুঁজে পাওয়া যায়নি।