ময়মনসিংহে গেজেটভুক্ত জুলাইযোদ্ধা আবু রায়হানকে বাস থেকে নামিয়ে দিয়ে লাঞ্ছিত ও আহত করার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে পুরো জেলা। এই ঘটনার প্রতিবাদে ইউনাইটেড সার্ভিসের সব বাস বন্ধের দাবিতে শুক্রবার (১০ অক্টোবর) রাত থেকে অবস্থান কর্মসূচি পালন করছেন বৈষম্যবিরোধীরা।
চলাচল
চট্টগ্রামের ফৌজদারহাটে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তাদের ডাকা অবরোধ কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
বৈরী আবহাওয়ায় কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিনে নৌযান চলাচল দুদিন ধরে বন্ধ রয়েছে।
পাবনার ভাঙ্গুড়া স্টেশনে লাইনচ্যুত পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন উদ্ধারের পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে ফের দূরপাল্লার বাস চলাচল বন্ধ হয়ে গেছে। এবার বাস বন্ধ করে দিয়েছেন খোদ মালিকরাই।
বেতন বৃদ্ধির দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন বাসের শ্রমিকরা। সোমবার ভোর থেকে এ কর্মবিরতি শুরু হয়। যা মঙ্গলবারও (২৩ সেপ্টেম্বর) অব্যাহত রয়েছে।
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেল জংশনের অদূরে খোয়াই নদীর ব্রিজের ওপর সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে আটকা পড়ে আছে। এর ফলে সিলেট রুটে সকল ধরণের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
সিলেটের অন্যতম পর্যটনকেন্দ্র সাদাপাথরে পর্যটকবাহী ছাড়া বাকি সবধরনের নৌকা চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। বালু ও পাথর লুট ঠেকাতে এই উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন।
কারিগরি শিক্ষা ব্যবস্থা ধ্বংস ও প্রকৌশল কর্মক্ষেত্র কুক্ষিগত করার প্রতিবাদে এবং ছয় দফা দাবি বাস্তবায়নের দাবিতে রাজধানীর তেজগাঁও সাতরাস্তা মোড়ে অবরোধ কর্মসূচি পালন করছেন কারিগরি শিক্ষার্থীরা।
অবরোধের সপ্তম দিনে মঙ্গলবার ভাঙ্গায় সড়ক ও রেলপথে যান চলাচল স্বাভাবিক রয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সকাল থেকে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে বাংলাদেশ সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।