মেডিকেল কলেজ খুলে দেওয়ার সিদ্ধান্ত এখনো হয়নি। মেডিকেল কলেজগুলো বিশ্ববিদ্যালয় পর্যায়ের। বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মিলিয়ে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনায় রেখে মেডিকেল কলেজ খুলে দিতে চায় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।
চালক
ঝিনাইদহ শহরে ট্রাকের ধাক্কায় নাসির উদ্দিন (৫০) নামে এক অটোরিকশাচালক (ইজিবাইক) নিহত হয়েছেন। এ ঘটনায় দুর্ঘটনাকবলিত অটোরিকশায় থাকা চার শিশুসহ নয়জন আহত হয়েছেন।
কুমিল্লার চৌদ্দগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগামী কাভার্ডভ্যান উল্টে খাদে পড়ে চালক মোঃ মেহেদী হাসান (৩০) নিহত হয়েছেন। তিনি নড়াইল জেলার লোহাগড়া থানার শুলটিয়া গ্রামের পশ্চিম পাড়ার মোঃ ইলিয়াছ শেখ ও রেহানা বেগমের ছেলে।
সিরাজগঞ্জের রায়গঞ্জে কছিম উদ্দিন (৫০) নামের এক অটোভ্যান চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।মঙ্গলবার (২ জুলাই) সকালে সোনাখাড়া ইউনিয়নের গোতিথা গ্রামে এ ঘটনা ঘটে।
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বর ব্রিজের ঢালে মাইক্রোবাসের নিয়ন্ত্রণ হারিয়ে চালক মো. বিল্লাল হাওলাদার (৩৬) নিহত হয়েছেন। সোমবার (১ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে এই দুর্ঘটনাকে ঘটে।
আমদানিকৃত পণ্যবাহী ভারতীয় ট্রাক থেকে ফেন্সিডিল জব্দ করেছে বেনাপোল কাস্টমস। ট্রাকে চালকের সিটের নিচে লুকিয়ে রাখা ৯৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। অবৈধভাবে ফেন্সিডিল চোরাচালানের সাথে জড়িত থাকার অভিযোগে ভারতীয় ট্রাকচালক রফিকুল মন্ডলকে (২৪) আটক করা হয়।
র্যাব মহাপরিচালক (ডিজি) ব্যারিস্টার মো. হারুন অর রশিদ বলেছেন, আমাদের দেশে আর জঙ্গিবাদের উত্থান হবে না। জঙ্গি তৎপরতা নিয়ন্ত্রণে র্যাব অনেক আধুনিক হয়েছে। একটি ত্রিমাত্রিক বাহিনী হিসেবে সব ধরনের সক্ষমতা রয়েছে র্যাবের।
নাটোরের সিংড়ায় এক রিকশাচালককে মারধরের অভিযোগে এএসআই মো. সেলিম রেজাকে প্রত্যাহার করে নাটোর পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
নেত্রকোণার কেন্দুয়ায় গাড়িকে সাইড দিতে গিয়ে নিজের টমটম গাড়ির (ইঞ্জিন চালিত) নিচে চাপা পড়ে ইসরাফিল (৫৫) নামের এক চালক মারা গেছেন।
গোপালগঞ্জের কাশিয়ানীতে একটি বাসের ধাক্কায় ছকু শেখ (৬৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন এবং নিলুফা বেগম (৩৩) নামে এক নারী যাত্রী আহত হয়েছেন।