দৈনিক সময়ের আলোর নিজস্ব প্রতিবেদক সাব্বির আহমেদের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত তিতুমীর কলেজ শাখার সহ-সম্পাদক এস এম ইমরুল রুদ্রকে বহিষ্কার করেছে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি।
ছাত্রলীগ নেতা
তারাবির নামাজ পড়ে বাড়িতে যেতেই ডেকে নিয়ে ছাত্রলীগ নেতাকে হত্যা টাঙ্গাইলের নাগরপুর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান ঝলককে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করেছে তার প্রতিপক্ষের লোকজন।
ব্যবসায়ী ও তার বন্ধুকে বাসা থেকে তুলে এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে আটকে রেখে নির্যাতনের অভিযোগে তিন ছাত্রলীগ নেতাসহ ৪ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
একটি ছিনতাই মামলায় বরিশাল বিশ্ববিদ্যায়ের এক শিক্ষার্থীকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত। গত রবিবার ওই শিক্ষার্থী আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
লালমনিরহাটে ফেনসিডিলসহ জলঢাকা পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ রাজনকে আটক করেছে পুলিশ।
সাবেক ছাত্রলীগ নেত্রীকে ধর্ষণের অভিযোগে সাভারে সোহেল রানা (৩০) নামে এক সাবেক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার সায়েস্তা ইউনিয়নের শাহরাইল থেকে সাভার মডেল থানা পুলিশ ওই ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করে।
সিলেটে সড়ক দুর্ঘটনায় চার ছাত্রলীগ নেতাকর্মী নিহত হয়েছেন। সিলেট-তামাবিল মহাসড়কে শুক্রবার রাত পৌনে ১২টার দিকে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে তারা মারা যান। এ ঘটনার পর ছাত্রলীগ হাসপাতালে ব্যাপক ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটায়।
বরিশাল নগরীর ১০ নম্বর ওয়ার্ড ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদি হাসান মিঠুনকে (৩৫) কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে দলীয় প্রতিপক্ষদের বিরুদ্ধে।
জামালপুরে দুই ছাত্রলীগ নেতাকে অব্যাহতি দিয়েছে জামালপুর জেলা ছাত্রলীগ।
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মেহেদী আশিক রাজু ও যুগ্ম আহ্বায়ক জুল আরশ শুভর বিরুদ্ধে ক্ষেতলাল সরকারি সাঈদ আলতাফুনেচ্ছা কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক জান্নাতুল ফেরদৌস রনিকে (৪৩) মরধর করার অভিযোগ পাওয়া গেছে।