এক চিকিৎসকের ময়নাতদন্ত প্রতিবেদন অনুসারে মিয়ানমারে গত সপ্তাহে তিন বৌদ্ধ ভিক্ষুসহ অন্তত ২২ জনকে গুলি করে হত্যা করা হয়েছে। সেনাশাসনের বিরোধীরা এই হত্যার পেছনে সামরিক বাহিনীকেই দায়ী করছেন।
জনক
কুমিল্লার লালমাই উপজেলা পরিষদ নির্বাচনী কেন্দ্র চৌহদ্দীর মধ্যে মোটরসাইকেল নিয়ে প্রবেশ করায় একজনকে জরিমানা করা হয়েছে।
মেহেরপুর সদর উপজেলায় হাত-পা বেঁধে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ইতোমধ্যে এ ঘটনায় অভিযুক্ত এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হা হা রিয়েক্ট দেয়ায় সোনারগাঁয়ে দু‘জনকে কুপিয়ে জখম করে আহত করার অভিযোগ উঠেছে।
সাম্প্রতিক সময়ে সারাদেশে যৌন হয়রানি ও উত্ত্যক্তের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। রবিবার এক বিবৃতিতে এমনটি দাবি করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, সারাদেশে যৌন হয়রানির ঘটনা উদ্বেগজনক, যা নারীদের স্বাধীনভাবে চলাচল, নিরাপত্তা এবং অগ্রযাত্রায় ব্যাহত করছে।এসব ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি বাড়িতে ঢুকে গুলি চালিয়ে মা-শিশুসহ অন্তত ছয়জনকে হত্যা করেছে দুই বন্দুকধারী।ক্যালিফোর্নিয়ার মধ্যাঞ্চলের টুলারে কাউন্টিতে স্থানীয় সময় সোমবার দিবাগত রাত সাড়ে তিনটায় এই ঘটনা ঘটে।
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় জমিজমা নিয়ে বিরোধের জেরে একই পরিবারের আটজনকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের পশ্চিম সমেশ্চুড়া গ্রামের জোড়ার পাড় এলাকায় এ ঘটনা ঘটে।
বাংলাদেশের দক্ষিণে পায়রা সমুদ্র বন্দরের সুযোগ-সুবিধা বাড়াতে বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্প বৃহস্পতিবার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রিজার্ভের অর্থ দেশের উন্নয়ন, আমদানি ও জনগণের কল্যাণে ব্যবহার করা হচ্ছে। নিজস্ব অর্থায়নে বাস্তবায়নাধীন পায়রা সমুদ্রবন্দরে বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের পর তিনি এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আবারো বলেছেন, সর্বোচ্চ পর্যায়ে সিদ্ধান্ত হওয়া সত্ত্বেও বাংলাদেশ-ভারত সীমান্তে যেকোনো হত্যাকাণ্ড অত্যন্ত দুঃখজনক।