চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) উদ্যোগে নগরের কোতোয়ালী থানার জামালখান, মোমিন রোড ও আন্দরকিল্লা এলাকায় অভিযান চালিয়ে ১০০টিরও বেশি অবৈধ টং দোকান উচ্ছেদ করা হয়েছে।
জরিমানা
মেহেরপুরের গাংনী উপজেলার পৌর এলাকার তিনটি ব্যবসায় প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।
মেহেরপুর শহরের হোটেল বাজার ও বড় বাজার এলাকায় অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
চট্টগ্রামে মেয়াদোত্তীর্ণ ও বাসি খাবার বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরিসহ খাদ্যে ভেজালের বিভিন্ন অভিযোগে চার প্রতিষ্ঠানকে ৪০ লাখ টাকা জরিমানা করেছে বিশুদ্ধ খাদ্য আদালত। শনিবার (২২ আগষ্ট) বিশুদ্ধ খাদ্য আদাললতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফা এক বিচারিক কার্যক্রমে এসব জরিমানা করেন বলে রবিবার এক বিজ্ঞপ্তিতে জানা গেছে।
গাজীপুরের টঙ্গীর বিসিক এলাকায় জিকে ফার্মা (ইউনানি) লিমিটেডে অভিযান চালিয়ে পাঁচ লাখ টাকা জরিমানা আদায় করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রতিষ্ঠানটির কারখানা সিলগালা করে দেওয়া হয়েছে।
চট্টগ্রাম নগরীর গণপরিবহনগুলোতে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
চট্টগ্রামের ফটিকছড়ি ও ভূজপুর থানার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে দেশি চোলাই মদ, গাঁজা ও ইয়াবা সেবনরত অবস্থায় ১০ জনকে আটক করেছে পুলিশ। পরে মোবাইল কোর্টের মাধ্যমে আটক ১০ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
মুন্সীগঞ্জের সিরাজদিখানে অবৈধভাবে বালু ভরাটের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করে ৬০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রাজশাহীর বাঘায় বেশি দামে সার বিক্রির অভিযোগে দুই ডিলারের ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার তকী ফয়সাল তালুকদার অভিযান চালিয়ে এই জরিমানা করেন।
ঢাকার কেরানীগঞ্জে পাঁচটি ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসিতে অভিযান চালিয়ে ৩ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। প্রয়োজনীয় কাগজপত্র না থাকা, মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ রাখা এবং অ্যান্টিবায়োটিক বিক্রির রেজিস্টার সংরক্ষণ না করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।