নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালী কোম্পানীগঞ্জে পাঁচ ফার্মেসিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার বসুরহাট বাজারের কলেজরোড ও হাসপাতাল গেইট এলাকায় উপজেলা কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পিয়াস চন্দ্র দাসের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
- কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল বিপ্লবী গার্ড
- * * * *
- নতুন বিদ্যুতের পুরো চাহিদাই ক্লিন এনার্জি দিয়ে মেটাবে চীন
- * * * *
- সাড়া জাগানো সেই ‘হাতিম’ অভিনেতা এখন কী করছেন?
- * * * *
- সুস্বাদু তিল-নারকেল বাটা, যা ভাতের সঙ্গে জমবে বেশ
- * * * *
- বেলাল খানের মিউজিক্যাল শর্ট ফিল্ম ‘আঁধার রাতের ছায়া’
- * * * *
জরিমান
ঋণ নেওয়ার ক্ষেত্রে মিথ্যা তথ্য প্রদানের জন্য ২ বছরের কারাদণ্ড এবং সর্বোচ্চ ৫০ হাজার টাকা জরিমানার বিধান রেখে জাতীয় সংসদে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) বিল, ২০২৩ পাস হয়েছে।
চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২২টি অবৈধ প্রতিষ্ঠানের নামে প্যাকেটজাত করা চা জব্দ করেছে চা বোর্ডের ভ্রাম্যমাণ আদালত। এ সময় চা ব্যবসার বৈধ লাইসেন্স না থাকা, অনুমোদনহীন চা ব্র্যান্ড ও নকল প্যাকেট ব্যবহার এবং চা কেনার বৈধ কাগজপত্র না থাকায় চাক্তাইয়ের তিনটি প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রাজধানীর কারওয়ান বাজারের ডাবের আড়তে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার অধিদপ্তর। এ সময় বিভিন্ন অভিযোগে দুই আড়তদারকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর বেগমগঞ্জে ট্যাপের পানি বোতল জাত করে সুপেয় পানি বলে বাজারজাত করায় ৩টি প্রতিষ্ঠানকে ১লক্ষ ৩০হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলমের নেতৃত্বে পরিচালিত তদারকিমূলক অভিযানে প্রশাসনিক ব্যবস্থায় ৩৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
আড়িয়াল বিলে অভিযান চালিয়েছে প্রশাসন। আড়িয়াল বিল এলাকায় মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ আবাসন প্রকল্পের ৭টি অবৈধ ড্রেজার বিনষ্ট করা হয়েছে। একই সঙ্গে চারটি মামলায় ৫ লাখ টাকা নগদ জরিমানা করা হয়েছে।
সর্বোচ্চ গতিসীমা অতিক্রম করে গাড়ি চালানোর দায়ে শাস্তির মুখে পড়লেন কানাডার অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড। ঘণ্টায় ১৩২ কিলোমিটার বেগে গাড়ি চালিয়ে জরিমানার মুখে পড়েছেন তিনি। তাকে ২৭৩ কানাডিয়ান ডলার জরিমানা করা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
কুতুবদিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাঁচ প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হযেেছ। সোমবার বিকেলে মেডিকেল গেটের সামনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জর্জ মিত্র চাকমার নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
গাজীপুরের কালীগঞ্জে ৯টি মামলায় ৯টি ব্যবসা প্রতিষ্ঠানকে ২১ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত কালীগঞ্জ বাজারসহ পৌর এলাকার বিভিন্ন স্থানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাফছা নাদিয়া পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করা হয়।