আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইতিহাসে এবার ভোটের মাঠে নেমেছেন সর্বোচ্চ সংখ্যক নারী প্রার্থী। গত নির্বাচনের তুলনায় দ্বাদশ সংসদ নির্বাচনে নারীদের অংশগ্রহণ বেড়েছে ৩৮ দশমিক ২৪ শতাংশ।
জাতীয় সংসদ নির্বাচন
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী আজ প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। আগামীকাল বরাদ্দ করা হবে প্রতীক। ওইদিন থেকেই নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু হয়ে চলবে আগামী ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ের ক্ষেত্রে আপীলে এ পর্যন্ত প্রার্থিতা ফিরে পেয়েছেন ১৬৮ জন।
আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের আবেদনের সময় শেষ হচ্ছে আজ।বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বিকেল ৪টা পর্যন্ত সংশ্লিষ্ট দূতাবাসের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে পারবেন বিদেশি পর্যবেক্ষকরা।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই গতকাল সোমবার (৪ ডিসেম্বর) শেষ হয়েছে। এদিন ১৪ দলের শরিক দলগুলোর আসন বণ্টন নিয়ে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে হয় বৈঠক। তবে, রাত ১০টা পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসেনি ।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঘোষিত তফসিলকে স্বাগত জানিয়েছেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরই এটিকে স্বাগত জানিয়ে ঢাকাসহ সারাদেশে মিছিল করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। ইতিমধ্যে দলের কেন্দ্রীয় পর্যায় থেকে সাংগঠনিক জেলা ও মহানগর নেতাদের মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়ে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সফল করতে পুলিশ প্রস্তুত রয়েছে।
জাতীয় সংসদ নির্বাচনের সময় প্রত্যেক নির্বাচনী আসনে একজন করে রিটার্নিং অফিসার নিয়োগের বিধান রেখে ‘গণপ্রতিনিধিত্ব (সংশোধন) আইন, ২০২৩’ নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বর্তমানে জাতীয় নির্বাচনের সময় প্রত্যেক জেলায় একজন করে রিটার্নিং অফিসার থাকেন।