নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার সকালে নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
জেলা
জয়পুরহাটে নাশকতার মামলায় জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেনকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার (১৩ নভেম্বর) দুপুরে জয়পুরহাটের সদর উপজেলার পশ্চিম পারুলিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মধ্যরাতে ফেনী জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিম ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খন্দকারকে নাশকতা মামলায় গ্রেফতার দেখিয়ে থানায় হস্তান্তর করেছে র্যাব-৭।
সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটির সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান ও সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ এহছান হাবীব অয়নকে।
নোয়াখালী প্রতিনিধি:নাশকতার মামলায় নোয়াখালী জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা নিজাম উদ্দিন ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ।
নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ারুল হক কামালকে (৬৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
বিএনপি-জামাতসহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের ডাকা হরতাল-অবরোধে সাধারণ মানুষের জানমাল রক্ষার্থে বগুড়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ ৩২ জন কর্মকর্তা ২৪ ঘণ্টা মাঠে কাজ করেছেন।
বিএনপি নেতা জাগির হোসেন নিহতের প্রতিবাদে বুধবার (৮ নভেম্বর) সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে কক্সবাজার জেলা বিএনপি।
ঠাকুরগাঁওয়ে পেট্রোল ও ইট পাটকেলসহ যুবদলের সভাপতি মেহেবুল্লাহ আবু নূর চৌধুরীকে আটক করেছে পুলিশ।
বাগেরহাটের ফকিরহাটে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজিয়া সিদ্দিকা সেতুর যোগদান।