তেলের সংকট নেই, পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে— এমন আশ্বাস দেওয়া হলেও রাজধানীর পাম্পগুলোতে জ্বালানি তেলের সংকট এখনো কাটেনি।
- ইউটিউব দেখে অকটেন তৈরির চেষ্টা, বিস্ফোরণে প্রাণ গেলো ব্যবসায়ীর
- * * * *
- গাইবান্ধায় কালোবাজারে তেল বিক্রির অভিযোগে গ্রেফতার ১
- * * * *
- বড়াইগ্রামে অটোভ্যানের ধাক্কায় স্কুল ছাত্রের মৃত্যু
- * * * *
- গাজীপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন
- * * * *
- পতিত সরকারের জ্বালানি নীতি ছিল বিতর্কিত : দেবপ্রিয় ভট্টাচার্য
- * * * *
জ্বালানি তেল
জ্বালানি তেল অবৈধভাবে মজুত করার সুনির্দিষ্ট তথ্য দিতে পারলে সংশ্লিষ্ট ব্যক্তিকে পুরস্কৃত করবে সরকার।
ইরান যুদ্ধের প্রভাবে দেশে জ্বালানি সরবরাহ পরিস্থিতির চাপের মধ্যেই ১০ হাজার টন ডিজেল ও ২০ হাজার টন জেট ফুয়েল নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। ইউনিপেক নামে চীনের একটি প্রতিষ্ঠান এই জ্বালানি সরবরাহ করেছে।
দেশে জ্বালানি সংকট নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, ‘জ্বালানির মূল্য বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই।’
দেশে এক মাসের জ্বালানি তেল আছে। সরকার এই রিজার্ভ আরও বড় করার পরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মো. নাসিমুল গনি।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা এবং ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের প্রভাবে নির্ধারিত সময়ে কয়েকটি জ্বালানিবাহী জাহাজ দেশে পৌঁছাতে পারেনি। এর ফলে বাংলাদেশে জ্বালানি তেল সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিকল্প উৎস থেকে জ্বালানি আমদানির চেষ্টা চললেও এখনো সব ক্ষেত্রে নিশ্চিত সমাধান পাওয়া যায়নি।
চলমান জ্বালানিসংকট মোকাবিলায় একের পর এক নির্দেশনা দিচ্ছে সরকার। সেই ধারাবাহিকতায় এবার সরকারি ছুটির দিন প্রধান ডিপো খোলা রেখে জ্বালানি তেল সরবরাহের নির্দেশ দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম
রেশনিং পদ্ধতির আওতায় ডিপো থেকে পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেল সরবরাহ বাড়িয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)। এতদিন ২৫ শতাংশ কমিয়ে তেল সরবরাহ করা হলেও বর্তমানে তা ১৫ শতাংশে নামিয়ে আনা হয়েছে।
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের অস্থিরতা তৈরি হওয়ায় টেকনাফ সীমান্তে জ্বালানি তেল পাচার প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)।
দেশে জ্বালানি তেলের যথাযথ ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা এবং অভিযোগ দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে কেন্দ্রীয় ও আঞ্চলিক পর্যায়ে ‘মনিটরিং ও কন্ট্রোল সেল’ গঠন করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)।