আরব সাগরে সৃষ্ট শক্তিশালী ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ প্রচণ্ড শক্তি নিয়ে ভারত-পাকিস্তান উপকূলের কাছাকাছি চলে এসেছে। এর প্রভাবে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য গুজরাট এবং পাকিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য সিন্ধের উপকূলীয় এলাকাগুলোতে ব্যাপক ও গুরুতর ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
- গোপালগঞ্জে ট্রেনের ধাক্কায় শিশুর মৃত্যু
- * * * *
- ডেঙ্গু প্রতিরোধে মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা অভিযান
- * * * *
- ২০২৫ সালেই ধর্ষণের অভিযোগ নিয়ে ১১শ নারী ঢাকা মেডিকেলে আসেন
- * * * *
- চিম্বুলুই সীমান্তে অসুস্থ বিজিবি সদস্যকে হেলিকপ্টারে চট্টগ্রাম সিএমএইচে স্থানান্তর
- * * * *
- মেঘনায় বজ্রপাতে ট্রলার থেকে নদীতে পড়ে নিখোঁজ ১
- * * * *
ঝড়
আরব সাগরে সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’র আঘাত ঘনিয়ে আসার সাথে সাথে নেওয়া হচ্ছে ব্যাপক সতর্কতামূলক পদক্ষেপ। এরই অংশ হিসেবে ভারতের গুজরাটের উপকূলীয় এলাকার প্রায় ৩৮ হাজার মানুষকে ইতোমধ্যেই নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
ঢাকাসহ দেশের ১১ অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।
শক্তিশালী থেকে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘বিপর্যয়’। আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়টি প্রবল শক্তি নিয়ে এখন উপকূলের দিকে এগোচ্ছে। এর প্রভাবে সাগর উত্তাল। আগামী বৃহস্পতিবার বিকালে ভারতের গুজরাট এবং পাকিস্তানের করাচি উপকূলে আছড়ে পড়তে পারে বলে আবহাওয়া পূর্ভাবাসে রয়েছে।
রাজধানী ঢাকাসহ দেশের ২০ অঞ্চলে ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আগামীকাল বৃহস্পতিবার বিকেলে ভারতের গুজরাটে কুচ ও পাকিস্তানের করাচিতে আঘাত হানবে ঘূর্ণিঝড় বিপর্যয়। ক্ষয়ক্ষতি মোকাবেলায় বিশেষ বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
দেশের ১১ জেলার ওপর দিয়ে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সেইসঙ্গে এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
ঘূর্ণিঝড় বিপর্যয়ের প্রভাবে ভারতের পশ্চিমাঞ্চলের রাজ্য গুজরাট, মহারাষ্ট্র, গোয়া ও অন্যান্য উপকূলীয় অঞ্চলে সতর্কতা জারি করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় আরব সাগরের এই ঘূর্ণিঝড় তীব্রতর হবে বলে আবহাওয়াবিদরা হুঁশিয়ারি দিলে এই সতর্কতা জারি করা হয়।
দেশের ৮ জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলেও জানানো হয়েছে। শনিবার (১০ জুন) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানা গেছে।
আরব সাগরে সৃষ্ট গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ অতিপ্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে আরও শক্তিশালী হয়ে উঠছে। ঝড়ের বেগ ঘণ্টায় ১৭০ কিলোমিটার ছুঁয়ে ফেলতে পারে বলে নতুন বুলেটিনে জানিয়েছে ভারতের আবহাওয়া ভবন।