আজ বৃহস্পতিবার (১৮ মে) ভোর থেকে ঢাকায় ঝড় ও বৃষ্টিপাত হলেও বেলা ১১টা থেকে ১২টার দিকে সূর্যের দেখা পেতে পারেন রাজধানীবাসী। তবে বিকেল বা সন্ধ্যা থেকে আবারও বৃষ্টি হতে পারে। এ দিকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগে সারাদিনই থেমে থেমে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
- গোপালগঞ্জে ট্রেনের ধাক্কায় শিশুর মৃত্যু
- * * * *
- ডেঙ্গু প্রতিরোধে মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা অভিযান
- * * * *
- ২০২৫ সালেই ধর্ষণের অভিযোগ নিয়ে ১১শ নারী ঢাকা মেডিকেলে আসেন
- * * * *
- চিম্বুলুই সীমান্তে অসুস্থ বিজিবি সদস্যকে হেলিকপ্টারে চট্টগ্রাম সিএমএইচে স্থানান্তর
- * * * *
- মেঘনায় বজ্রপাতে ট্রলার থেকে নদীতে পড়ে নিখোঁজ ১
- * * * *
ঝড়
বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের বুলেটিনে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, দিনাজপুর, পাবনা, বগুড়া, যশোর, কুষ্টিয়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, ফরিদপুর, মাদারীপুর
রাজধানীতে আজ বৃহস্পতিবার ভোরে ঝড়-বৃষ্টি হয়েছে। এর আগে বুধবার সকালে ও মঙ্গলবার সন্ধ্যার পর ঢাকায় বৃষ্টি হয়। গতকাল সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, রংপুর, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের
কালবৈশাখী ঝড়ে পদ্মা সেতু মঙ্গলবার রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত দুই ঘণ্টা বিদ্যুৎ ছিল না। তবে এতে টোল আদায় বা সেতুতে যান চলাচল বিঘ্ন ঘটেনি।
ঘূর্ণিঝড় মোখার প্রভাবে দেশের বিভিন্ন জায়গায় ঝড়-বৃষ্টি হলেও ঢাকায় এর প্রভাব দেখা যায়নি। যদিও মোখার প্রভাবে সারাদেশে বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া বিভাগ। কিন্তু ঢাকায় বৃষ্টি হয়নি। যে কারণে টানা দাবদাহে অতিষ্ঠ ছিল নগরবাসী।
ঘূর্ণিঝড় মোখা বাংলাদেশে তেমন প্রভাব না ফেললেও ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে মিয়ানমারে। একটি এলাকায়ই ৪০০ মানুষের প্রাণহানির তথ্য পাওয়া গেছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো: এনামুর রহমান বলেছেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে ঘূর্ণিঝড় মোখা সফলভাবে মোকাবিলা করতে পেরেছি।
বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড় মোখা বাংলাদেশের ভূখণ্ড থেকে চলে গেছে।সংস্থাটির পরিচালক আজিজুর রহমান রবিবার রাত আটটায় বিবিসি বাংলাকে বলেছেন, ''এটা আমাদের দেশ থেকে পুরোপুরি চলে গেছে।
উত্তর-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় 'মোখা'র মূল কেন্দ্র কক্সবাজারের ২৫০ কিলোমিটার কাছে চলে এসেছে। ইতোমধ্যে এর অগ্রভাগ কক্সবাজার ও মিয়ানমার উপকূল অতিক্রম করছে।
ঘূর্ণিঝড় মোখার সার্বিক বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি মনিটরিং করছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।