হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়ক পারাপারের সময় ট্রাকচাপায় সোহেল মিয়া (৪৫) নামে এক সিএনজি অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে সিএনজি শ্রমিকরা মহাসড়ক অবরোধ করলে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
ট্রাকচাপায় প্রাণ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ট্রাকচাপায় এম এ আউয়াল সরকার (৫৬) নামের এক সাবেক অতিরিক্ত জেলা ও দায়রা জজ নিহত হয়েছেন।
রাজধানীর যাত্রাবাড়ীর শনিরআখড়া এলাকায় ট্রাকচাপায় সাজ্জাদ সাকিব (২৫) নামে এক পরিবহন শ্রমিক নিহত হয়েছেন। রবিবার দিবাগত রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
চাঁদপুর শহরে রাস্তা পার হওয়ার সময় ট্রাকচাপায় আবু সাঈদ রাফিন (১৩) নামের সপ্তম শ্রেণির এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
চট্টগ্রামের লোহাগাড়ায় পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই ভাই নিহত হয়েছে।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাকের চাপায় জুনায়েদ হোসেন (২২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
কিশোরগঞ্জে বাসচাপায় আলী আকবর (১৩) ও জুনায়েদ (১২) নামে দুই শিক্ষার্থী নিহত হয়েছে। দুর্ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।
সিরাজগঞ্জের এনায়েতপুরে যমুনার তীর রক্ষায় ব্যবহৃত ব্লক বোঝাই ট্রাকের চাপায় প্রাণ গেল মেরিন ইঞ্জিনিয়ার শামীম হোসেনের (৩৫)। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকাল ১০টার দিকে এনায়েতপুর কেজি মোড়স্থ সিলিকা স্কুলের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের বন্দরে ট্রাকচাপায় আসাদ মিয়া নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরও তিন যাত্রী।
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ট্রাকচাপায় সাইফা আক্তার (৪) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় চালক কামালকে আটক করা হয়েছে। নিহত সাইফা আক্তার উপজেলার মুছাপুর ইউপির ৬ নম্বর ওয়ার্ডের ভুলু মিয়ার নতুন বাড়ির নুর আমিনের মেয়ে।