দুর্ঘটনা ঠেকাতে ট্রেনের ছাদে যাত্রী নেয়া বন্ধ ঘোষণা করেছেন হাইকোর্ট। এরপর থেকে ট্রেনের ছাদে কোনো যাত্রী পরিবহন করলে দায়িত্বরত কর্মকর্তাদের চাকরিচ্যুত করা হবে।
ট্রেন
টিকিটের দাবিতে রাজধানী ঢাকার বিমানবন্দর স্টেশনে ট্রেন আটকে রেখে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।
রাজশাহী-কলকাতা সরাসরি যাত্রীবাহী ট্রেন চলাচলের বিষয়ে রেলমন্ত্রী মো: নূরুল ইসলাম সুজন এমপির সাথে সরাসরি বৈঠক করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।মঙ্গলবার দুপুরে ঢাকায় রেলভবনে রেলমন্ত্রীর সাথে মেয়রের এই বৈঠক অনুষ্ঠিত হয়।
ঢাকা থেকে কলকাতার মধ্যে চতুর্থ আরেকটি আন্তঃদেশীয় ট্রেন চালানোর প্রস্তাব দিয়েছে ভারত।রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজনের সাথে আজ তার দফতরে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। তিনি ভারতের পক্ষে এই প্রস্তাব দেন।
জয়পুরহাটে একতা এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধার করায় ছয় ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।শনিবার বেলা ১১টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।এ তথ্য নিশ্চিত করেছেন জয়পুরহাট স্টেশন মাস্টার হাবিবুর রহমান।
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর রেলস্টেশনএলাকায় ঢাকাগামী একতা আন্তঃনগর ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে।
ট্রেন দুর্ঘটনায় মৃত ব্যক্তিদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানোই ছিল তার দায়িত্ব। এছাড়া রেল দুর্ঘটনায় বিষয়েও গণমাধ্যমে খবর পাঠাতেন, সতর্ক করতেন দেশবাসীকে।
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে পরিচালিত ক্যাটল স্পেশাল ট্রেনে পূর্বাঞ্চল জামালপুরের দেওয়ানগঞ্জ বাজার থেকে দুটি ট্রেন এবং পশ্চিমাঞ্চল চাঁপাইনবাবগঞ্জ থেকে একটি ট্রেন ঢাকায় এসেছে।
রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যাত্রীবোঝাই একটি বগি রেখেই ছেড়ে গেছে ট্রেন।আজ বেলা সাড়ে ১১টার দিকে পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস একটি বগি রেখেই স্টেশন ছেড়ে চলে যায়।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। শুক্রবার সকাল ৮টায় কমলাপুরসহ রাজধানীর ৬টি ও জয়দেবপুর রেলস্টেশনের কাউন্টার, ওয়েবসাইট এবং রেল সেবা (অথরাইজড) অ্যাপে একযোগ টিকিট বিক্রি শুরু হয়।