মার্কিন যুক্তরাষ্ট্রে গত বৃহস্পতিবার স্পাইডারম্যান কমিকের একটি পাতা নিলামে রেকর্ড দামে বিক্রি হয়েছে। ওই কমিক পাতায় ১৯৮৪ সালে প্রকাশিত স্পাইডারম্যানের শিল্পকর্মটি রয়েছে।
ডলার
নিলামে উঠলো বিশ্বের প্রথম এসএমএস। এক লাখ ডলারে তা বিক্রি হলো।মঙ্গলবার প্যারিসে এই নিলামে হয়। এই নিলাম থেকে পাওয়া পুরো অর্থ ভোডাফোন কোম্পানি জাতিসঙ্ঘের শরণার্থী সংস্থাকে দিয়েছে।
চলতি ২০২১-২২ অর্থ বছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) ৫৫ কোটি ৬৪ লাখ মার্কিন ডলারের কৃষি ও প্রক্রিয়াজাত খাদ্য রফতানি হয়েছে। আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় এই আয় ২৪ দশমিক ৩৭ শতাংশ বেশি।
যুক্তরাষ্ট্রের বহুজাতিক প্রযুক্তি কোম্পানি ও আইফোন নির্মাতা অ্যাপল বাজারমূল্যের দিক থেকে এখন ৩ ট্রিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যাওয়ার পথে।
জাতিসংঘ বৃহস্পতিবার বলেছে, মহামারি অব্যাহত থাকায় ক্ষোভ এবং জলবায়ু পরিবর্তন ও সংঘাত আরো বেশী মানুষকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দেয়ায় বিশ্বব্যাপী আকাশচুম্বি সাহায্যের প্রয়োজন মেটাতে সংস্থাটি ৪ হাজার ১শ’ কোটি ডলার সহযোগিতা চেয়েছে।
প্রায় ১৬ মাস পর সোমবার বিশ্বের ছয়টি মুদ্রার বিপরীতে মার্কিন ডলারের দাম ০.১৩ শতাংশ কমেছে৷ শুক্রবার ডলার সূচক ছিল ৯৫.২৬৬, যা গতবছর জুলাইয়ের সমান৷সোমবার এই সূচক ০.১৩ শতাংশ কমে ৯৫.০১২ হয়েছে৷ ডলার সূচকের মাধ্যমে ইউরো, পাউন্ড, জাপানি ইয়েন, ক্যানাডিয়ান ডলার, সুইডিশ ক্রোনা ও সুইস ফ্রাংকের বিপরীতে ডলারের শক্তি কতটা, তা জানা যায়৷
গত কিছুদিন ধরে বাণিজ্যিক ব্যাংক এবং খোলা বাজার উভয় জায়গাতেই টাকার বিপরীতে মার্কিন ডলারের দাম বেড়ে চলেছে।এই মূহুর্তে খোলা বাজারে এক মার্কিন ডলার বিনিময়ে ৯০ টাকা ১০ পয়সা পাবেন একজন গ্রাহক।
কৃষি খাতে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে ৫০ মিলিয়ন ডলারের একটি প্রকল্প চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।
কোভিড-১৯ সহায়তা হিসেবে বাংলাদেশকে আরও ২৫ মিলিয়ন ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা-ইউএসএআইডির মাধ্যমে চিকিৎসা ও অক্সিজেন সরবরাহ এবং টিকা নিরাপদে সংরক্ষণ, পরিবহন ও ব্যবস্থাপনার লক্ষ্যে কোল্ড চেইন সরঞ্জামের জন্য জরুরি এ সহায়তা দিচ্ছে দেশটি।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, বিশ্বের বিভিন্ন দেশের বিরুদ্ধে অথনৈতিক ও রাজনৈতিক লড়াইয়ের ক্ষেত্রে ডলারকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে মার্কিন সরকার। সেন্ট পিটার্সবার্গে অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে দেয়া বক্তৃতায় প্রেসিডেন্ট পুতিন একথা বলেন। তিনি বলেন, মার্কিন আচরণের কারণেই মস্কো অন্য কোনো মুদ্রায় তেল ও গ্যাস বিক্রির চিন্তা করছে।