মার্কিন যুক্তরাষ্ট্র শুক্রবার চারটি নতুন হিমারস নির্ভুল রকেট সিস্টেমসহ ইউক্রেনকে আরো ২৭০ মিলিয়ন ডলারের সামরিক সহায়তায় স্বাক্ষর করেছে।
ডলার
মার্কিন রাজস্ব বিভাগ বুধবার ইউক্রেনকে ১৩০ কোটি ডলার আর্থিক সাহায্য প্রদানের ঘোষণা দিয়েছে। এ সহায়তা গত মে মাসে বাইডেন প্রশাসনের কিয়েভকে দেয়া সাড়ে ৭০০ কোটি ডলারের প্রাথমিক প্রতিশ্রুতির অংশ।
বিশ্বব্যাংক ইউক্রেনের জন্য অতিরিক্ত দেড়শ’ কোটি ডলার সহায়তার ঘোষণা দিয়েছে।এ নিয়ে মোট সহায়তার পরিমাণ দাঁড়িয়েছে চারশ’ কোটি ডলারেরও বেশি।
ডলারের বিপরীতে টাকার রেকর্ড অবমূল্যায়ন হয়েছে। একদিনের ব্যবধানে অর্থাৎ বুধবারের তুলনায় বৃহস্পতিবার ডলারের দাম এক লাফে ১ টাকা ৭৫ পয়সা থেকে ২ টাকা ৩৫ পয়সা পর্যন্ত বেড়েছে।
ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২ লাখ ৩০ হাজার ৫শ’ মার্কিন ডলারসহ তুর্কি নাগরিকসহ দুই জনকে গ্রেফতার করেছেন কাস্টমস কর্তৃপক্ষ।
আরো এক দফা কমেছে বাংলাদেশি মুদ্রার মান। ডলারের বিপরীতে টাকার মান এক ধাক্কায় ১ টাকা ১০ পয়সা কমিয়ে আন্তঃব্যাংক লেনদেনে ৮৯ টাকা করা হয়েছে। এ নিয়ে চলতি মে মাসেই চারবার ডলারের সাথে টাকার মানের সমন্বয় করা হলো।
বাংলাদেশে ডলারের অস্থির বাজার সামলাতে বৈধ পথে রেমিটেন্স বাড়ানোর জন্য শর্ত শিথিল করা হয়েছে। দেশের রফতানি আয় দ্রুত দেশে আনার ব্যাপারেও পদক্ষেপ নেয়া হয়েছে।
শেষ হলো দরদাম। টুইটার কিনেই নিলেন আমেরিকার ধনকুবের এলন মাস্ক। টুইটারের পুরো শেয়ার কিনতে খরচ পড়ল ৪৪ বিলিয়ন ডলার। শেয়ার কেনার জন্য পুরো টাকাটাই মাস্ক নগদে দিচ্ছেন।
বাংলাদেশের অভিনব চারটি ব্যবসা- মাছের আঁইশ, সেলুন থেকে চুল, পরিত্যক্ত সুতা ও কাপড় এবং ছাই। একসময় বাতিল বা ফেলে দেয়ার জিনিস হিসাবে বিবেচনা করা হতো এগুলোকে। এই পণ্যগুলোই এখন বৈদেশিক মুদ্রা আনতে শুরু করেছে বাংলাদেশে।
জ্বালানি তেলের দাম ১০০ ডলার ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হয়েছে। গোল্ডম্যান স্যাচস ভবিষ্যদ্বাণী করেছে যে চলতি বছরই তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার হয়ে যেতে পারে। গোল্ডম্যান সাচসের বিশ্লেষকেরা বলছেন, ২০২২ সালের তৃতীয় কোয়ার্টারে ব্রেন্ট ক্রুডের দাম ১০০ ডলারে পৌঁছাতে পারে। আর ২০২৩ সালের প্রথম তিন মাসে ব্যারেলপ্রতি তেলের দাম ১০৫ ডলারও হয়ে যেতে পারে।