সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) জানিয়েছে, বিদ্যুৎকেন্দ্র পরিচালনার জন্য প্রাথমিক জ্বালানি আমদানি করতে বাংলাদেশকে বছরে ১০ বিলিয়ন ডলার ব্যয় করতে হবে।
ডলার
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আজ আবারো ৩০.০১ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে, যা গতকাল ছিল ২৯.৯৫ বিলিয়ন ডলার। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রেমিট্যান্সের এই প্রবাহ এখন ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় রাখছে।
মোট পোশাক রপ্তানির মধ্যে, ইউএসডির ২১.২২ বিলিয়ন মূল্যের পোশাক (মোট রপ্তানির ৪৯.৭৮%) ইউরোপীয় ইউনিয়নের বাজারে গেছে।
পাকিস্তানকে আবারও ১০০ কোটি ডলার ঋণ দিয়েছে চীন। এর মাধ্যমে দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪ বিলিয়ন ডলারের ঘর পেরোলো। পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক এ তথ্য জানিয়েছে।
বৈদেশিক মুদ্রার ঘাটতির মধ্যে ব্যাংকিং চ্যানেলে মার্কিন ডলারের আন্তঃব্যাংক বিনিময় হার এখন পর্যন্ত সর্বোচ্চ ১০৯ টাকায় পৌঁছেছে।
তুর্কি প্রতিরক্ষা কোম্পানি বাইকারের কাছ থেকে টিবি২ ড্রোন কেনার জন্য ৩৬৭ মিলিয়ন ডলারের চুক্তি করেছে কুয়েত। দুই সরকারের মধ্যে সরাসরি আলোচনার মাধ্যমে এই চুক্তি হয়েছে বলে কুয়েতি সেনাবাহিনী মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে।
তীব্র ডলার সংকটে জ্বালানি তেল, গ্যাস ও কয়লা আমদানি বাধাগ্রস্ত হওয়ায় বিদ্যুৎ উৎপাদনে বিপর্যয় দেখা দিয়েছে। একদিকে তীব্র গরম, অন্যদিকে বিদ্যুৎ না থাকায় জনজীবনে ভোগান্তি চরমে উঠেছে। এতে দেশের শিল্প ও কৃষি খাতে উৎপাদন ব্যাহত হচ্ছে। পণ্যের দাম আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে বিদ্যুৎ উৎপাদন বাড়াতে জ্বালানি তেল, গ্যাস ও কয়লা আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। এর আওতায় কেন্দ্রীয় ব্যাংক দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ১০ কোটি ডলার বরাদ্দ করেছে কয়লা ও গ্যাস আমদানির জন্য। এ অর্থ থেকে ইতোমধ্যে কয়লা আমদানির জন্য একটি এলসি খোলা হয়েছে। এ কয়লা চলতি মাসের শেষদিকে দেশে আসতে পারে।
রুশ বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে নিতে ইউক্রেনে আরও ৩০০ মিলিয়ন বা ৩০ কোটি মার্কিন ডলারের অস্ত্র সহায়তা পাঠানোর ঘোষণা দিয়েছে আমেরিকা। নতুন এই সহায়তা প্যাকেজের আওতায় আরও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও লাখ লাখ রাউন্ড গোলাবারুদ পাঠাবে মার্কিন কর্তৃপক্ষ।
প্রবাসী ও রফতানি আয়ে ফের ডলারের দাম বাড়ানো হয়েছে। এখন থেকে প্রবাসী বাংলাদেশীরা রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে প্রতি ডলারে দাম পাবেন ১০৮ টাকা ৫০ পয়সা। আর রফতানিকারকরা রফতানি আয়ের ক্ষেত্রে প্রতি ডলারের দাম পাবেন ১০৭ টাকা। এতদিন প্রবাসী আয়ে ডলারের দাম ছিল ১০৮ টাকা এবং রফতানি আয়ে ছিল ১০৬ টাকা।
আগামী ৭ জুন ইংল্যান্ডের ওভালে দ্বিতীয় টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। এ ম্যাচ দিয়ে পর্দা নামবে দ্বিতীয় আসরের। ফাইনালের আগে দ্বিতীয় টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২১-২৩ চক্রের প্রাইজমানি ঘোষণা করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।