আন্তঃসীমান্ত লেনদেনের ক্ষেত্রে চীন ধীরে ধীরে ডলারের চেয়ে ইউয়ান ব্যবহার করছে বেশি। স্টেইট অ্যাডমিনিস্ট্রেশন অফ ফরেন এক্সচেঞ্জের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ডলার
চীনা কোম্পানি হুয়াওয়ের কাছে নিয়ম ভঙ্গ করে পণ্য বিক্রি করায় মার্কিন প্রযুক্তি কোম্পানি সিগেট’কে ৩০ কোটি ডলার জরিমানা করা হয়েছে।
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে প্রবাসীরা চলতি এপ্রিলের প্রথম ১৭ দিনে ১১০ কোটি ডলার সমপরিমাণ রেমিট্যান্স পাঠিয়েছেন। দৈনিক গড়ে ৬ কোটি ৪৭ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে।
বিশ্ব জুড়ে বৈদেশিক বাণিজ্যের লেনদেনে ডলার প্রধান মুদ্রা হলেও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নতুন এক পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে। সেটি হচ্ছে, আমেরিকান ডলারের আধিপত্য খর্ব করার জন্য সক্রিয় হয়েছে চীন ও রাশিয়া।
লাতিন আমেরিকার বৃহত্তম অর্থনীতির সঙ্গে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারের পথে এগোচ্ছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। এরই মধ্যে ব্রাজিলে দেশটির বিনিয়োগ ৫০০ কোটি ডলারে দাঁড়িয়েছে।
যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি এর মাধ্যমে রোহিঙ্গাদের জরুরি খাদ্য ও পুষ্টি সহায়তা প্রদানের জন্য বাংলাদেশকে আরো ২৩.৮ মিলিয়ন ডলার মানবিক সহায়তা প্রদান করছে।
রপ্তানি আয়ের ক্ষেত্রে ডলারের দাম এক টাকা বাড়ানো হয়েছে। ফলে রপ্তানিকারকরা প্রতি ডলারের বিপরীতে পাবেন ১০৫ টাকা। এতদিন রপ্তানিকারকরা পেতেন ১০৪ টাকা।
ঘোষণার চেয়ে বেশি দরে ডলার কেনাবেচা করা যাবে না এমন নির্দেশনার পরও অনেক ব্যাংক ঘোষণার বেশি দরে ডলার কেনাবেচা করছে। এমন ১২টি ব্যাংক চিহ্নিত করে এসব ব্যাংকের এমডিকে নিয়ে রোববার (২ এপ্রিল) বৈঠকে বসছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার।
দেশে রপ্তানি আয় আনার প্রক্রিয়া ত্বরান্বিত করতে ব্যাংকগুলো এখন থেকে রপ্তানিকারকদের প্রতি ডলারের বিপরীতে ১০৫ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
চলতি মাসের (মার্চ) প্রথম ২৪ দিনে প্রবাসীরা ১৫৯ কোটি ৭৫ লাখ ৩০ হাজার মার্কিন ডলার পাঠিয়েছেন। দৈনিক গড়ে এসেছে ৬ কোটি ৬৬ লাখ ডলার।