বন্যায় ক্ষতিগ্রস্ত কয়েকটি জেলায় পুনর্বাসন ও পুনর্গঠনে জরুরি সহায়তা হিসেবে ২৩ কোটি ডলার ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক-এডিবি। গতকাল শুক্রবার সংস্থার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ডলার
জাপানে বিপুল পরিমাণ করোনাভাইরাস প্রতিরোধী টিকা ধ্বংস করা হয়েছে। চলতি বছর ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় ১৬০ কোটি ডলারের ৭ কোটি ৭৮ লাখ টিকা ধ্বংস করা হয়। মূলত মেয়াদোত্তীর্ণ হয়ে যাওয়ার কারণেই এসব টিকা ধ্বংস করে ফেলতে হয়েছে।
চরম অর্থনৈতিক সংকটে ভুগছে দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তান। এই মুহূর্তে ডলার সংকট ভয়াবহ রূপ নিয়েছে দেশটিতে। এতে বিপর্যয়ের মুখে পড়েছে দেশটির বিমান চলাচল। পর্যাপ্ত ডলার না থাকায় আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোর পাওনা মেটাতে পারছে না পাকিস্তান।
ভারতের প্রতিরক্ষা অধিগ্রহণ কাউন্সিল ৮৫২ কোটি ডলার মূল্যের ক্ষেপণাস্ত্র, হেলিকপ্টার, আর্টিলারি বন্দুক এবং ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা কেনার অনুমোদন দিয়েছে।
রোহিঙ্গাদের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র আরও ২৬ মিলিয়ন ডলার সহায়তার ঘোষণা দিয়েছে। বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এ ঘোষণা দেয়।
তুরস্কে গত মাসের ভূমিকম্পে ক্ষয়ক্ষতি ১০০ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে বলে জাতিসঙ্ঘ উন্নয়ন সংস্থা ইউএনডিপির এক কর্মকর্তা জানিয়েছেন। আগামী সপ্তাহে দাতাদের একটি বড় সম্মেলনের আগে এই তথ্য প্রকাশ করা হলো।
চীনের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক (আইসিবিসি) পাকিস্তানের জন্য নতুন করে ১৩০ কোটি ডলার (১.৩ বিলিয়ন) ঋণ অনুমোদন করেছে। শুক্রবার এই ঋণের অনুমোদন দেয় আইসিবিসি।
২০২২ সালে নানা সংকটে কেটেছে দেশের শিল্প খাত। বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে অর্থনীতিতে টালমাটাল অবস্থার তৈরি হয়। এর মধ্যে শুরু হয় রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও ডলার সংকট। যার প্রভাব পড়েছে দেশের সার্বিক অর্থনীতিতে।
বাংলাদেশে ডলার সঙ্কটের কারণে বিদেশ যাত্রায় নানা ধরণের ভোগান্তির মুখে পড়েছেন বিদেশগামীরা। বিশেষ করে বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থী, চিকিৎসা বা হজযাত্রী কিংবা সাধারণ পর্যটক হিসেবে যারা বিদেশে যেতে আগ্রহী ডলার সংগ্রহে তাদের বেগ পেতে হচ্ছে।
রপ্তানিকারকদের জন্য এবিবি ও বাফেদা ডলারের দাম আরেক দফা বাড়িয়েছে। এখন থেকে রপ্তানিকারকেরা প্রতি ডলারের বিপরীতে পাবেন ১০৩ টাকা।