চলতি ২০২৩-২৪ অর্থবছরে জুলাই মাসের প্রথম ২১ দিনে ১৪২ কোটি ৬৩ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতিদিন গড়ে রেমিট্যান্স এসেছে ৬ কোটি ৭৯ লাখ মার্কিন ডলার।
ডলার
রাশিয়ার সঙ্গে যুদ্ধরত ইউক্রেনের জন্য আরও ৪০ কোটি ডলারের সামরিক সহায়তা প্যাকেজ ঘোষণার পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র।
তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই) বুধবার ৫০.৭ বিলিয়ন ডলারের মোট ১৩টি চুক্তি স্বাক্ষর করেছে। তুরস্কের যোগাযোগ অধিদফতরের বরাত দিয়ে এই খবর দিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদুলু এজেন্সি।
গেল ১৫ মাসের মধ্যে সবচেয়ে বেশি কমেছে ডলারের দাম। আজ সোমবার এই খবর দিয়েছে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স। অন্যদিকে সোমবার ইউরোর দাম ছিল ঊর্ধ্বমুখী। যা আগের তুলনায় বেড়ে শূন্য দশমিক ১ শতাংশ। ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) মূল মুদ্রার দাম স্থির হয়েছে ১ দশমিক ১২৪৪০ ডলারে। গত ১৬ মাসের মধ্যে যা সর্বোচ্চ।
বৈদেশিক মুদ্রার এতদিনের (গ্রস) হিসাবের পাশাপাশি নিট হিসাব প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত মেনে বৈদেশিক মুদ্রার রিজার্ভের এ নিট তথ্য প্রকাশ শুরু করলো কেন্দ্রীয় ব্যাংক।
সৌদি আরবের কাছ থেকে ২০০ কোটি মার্কিন ডলার পেয়েছে পাকিস্তান। মঙ্গলবার (১১ জুলাই) দেশটির অর্থমন্ত্রী ইসহাক দার এ তথ্য জানিয়েছেন।
টাকার বিপরীতে ডলারের মান এক লাফে ২.৮৫ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১০৮.৮৫ টাকা। বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হচ্ছে, ডলারের বিপরীতে টাকার ইতিহাসে এটি সবচেয়ে বড় দরপতন।
রফতানি আয়ের জন্য মার্কিন ডলারের বিনিময় হার প্রতি ডলারে ৫০ পয়সা বাড়িয়ে ১০৭ টাকা ৫০ পয়সা করা হয়েছে।
ইতিবাচক ধারায় ফিরতে শুরু করেছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। দুদিনের ব্যবধানে ফের রিজার্ভ বেড়েছে। রোববার রিজার্ভ বেড়ে ৩০ দশমিক ৮৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আজ সংসদকে জানিয়েছেন, চলতি অর্থবছরের গত ১১ মাসে (জুলাই-মে) প্রবাসী বাংলাদেশীরা ১ হাজার ৯৪৪ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন। এটা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১.১ শতাংশ বেশি।