ছেলেদের পাশাপাশি নারীদের খেলাধুলায় জনপ্রিয়তা বাড়ছে। ২০২৪ সালে নারীদের খেলাধুলায় ১০০ কোটি ডলারের বেশি আয়ের চিন্তা করছে আর্থিক খাতের পেশাদার প্রতিষ্ঠান ডেলয়েট।
ডলার
দেশে ডলারের বাজার ফের অস্থির হয়ে উঠেছে। সরকারের বেঁধে দেওয়া দরে ব্যাংক ও মানি চেঞ্জারগুলোতে ডলার পাওয়া যাচ্ছে না।
এবার ডলারের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকগুলো। গত এক বছরের বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতো দাম কমানোর সিদ্ধান্ত নিল ব্যাংক। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) থেকে কেনা-বেচায় ডলারের দাম কমবে ৫০ পয়সা।
যুক্তরাষ্ট্রে কর্মসংস্থানে উন্নতির পাশাপাশি কমছে মূল্যস্ফীতি। ফলে ইতিবাচক অর্থনৈতিক ডাটায় বিশ্ববাজারে ডলারের দাম কমে কয়েক মাসে সর্বনিম্ন হয়েছে।
বর্তমানে আমেরিকার ডলারের চেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে জাপানের মুদ্রা ইয়েন। গত চার মাসের সাপ্তাহিক দরপতন থেকে এ তথ্য জানা গেছে। জাপানের ব্যবসায়ীরা মনে করছেন, দুই দেশের মধ্যে সুদহারের ব্যবধান কমে আসবে।
বাংলাদেশে দুই সপ্তাহ ধরে আবারো অস্থিরতা ডলারের বাজারে। প্রণোদনাসহ সর্বোচ্চ ১১৬ টাকা দরে প্রবাসী আয় কেনার নির্দেশনা থাকলেও অনেক ব্যাংক এমনকি ১২৪ টাকা দরেও ডলার কিনেছে বলে অভিযোগ ওঠে।
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বা মজুত প্রতিনিয়ত কমছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ পদ্ধতির ভিত্তিতে এবার এক সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমেছে ১১৮ কোটি ডলার।
ডলারের বিপরীতে স্থানীয় মুদ্রার পতনে ভুগছে সাব-সাহারা আফ্রিকার ৪৬টি দেশের অর্থনীতি। বৈশ্বিক বাণিজ্য মুদ্রার বিপরীতে বেশির ভাগ সাব-সাহারা আফ্রিকান মুদ্রা দুর্বল হয়ে পড়ছে। ফলে স্থানীয় মুদ্রার মান ও ক্রয়ক্ষমতা দিন দিন কমছে। খবর বিবিসি।
ব্যবসা-বাণিজ্যে ডলার লেনদেন হয় শুধু অ্যাকাউন্টে স্থানান্তরভিত্তিক। দেশের বাইরে যাওয়ার সময় মানুষ ব্যাংক বা খোলাবাজার থেকে নগদ ডলার কিনে নিয়ে যায়। এর বাইরে সাম্প্রতিক সময়ে একটি শ্রেণি বিনিয়োগের উপাদান হিসেবে বেছে নিচ্ছে ডলারকে।
খোলাবাজারে ফের ডলার সংকট দেখা দিয়েছে। প্রতি ডলারের দর উঠেছে ১২৬ টাকা পর্যন্ত। মানি এক্সচেঞ্জ থেকে ব্যাংক বড় অংকের নগদ ডলার কেনায় এমন সংকট তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শুধু ডলারই নয়, ইউরোসহ অন্যান্য বৈদেশিক মুদ্রারও সংকট দেখা দিয়েছে।