ডলার কেনা-বেচায় কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা থাকলেও তা মানছেন না দেশের বেশিরভাগ বাণিজ্যিক ব্যাংক। বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় আমদানিতেও এর দাম বাড়ছে। ফলে জ্বালানি তেলসহ নিত্যপণ্যের বাজারে আরেক দফা বাড়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
ডলার
বাংলাদেশে ডলারের দাম নিয়ে আবারো নানা বিতর্ক সামনে এসেছে। প্রতি ডলারে সরকার নির্ধারিত ১১০ টাকার পরিবর্তে ব্যাংকগুলো আরো বেশি দামে ডলার কিনছে বলে খবর সামনে আসছে।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, অক্টোবরের প্রথম ১৩ দিনে প্রতিদিন প্রবাসীরা বৈধ পথে ছয় কোটি ৯৪ হাজার ৬১৫ মার্কিন ডলার পাঠিয়ছেন।
বৈদেশিক মুদ্রা আয়ের চেয়ে ব্যয় বেশি হওয়ায় দেশের রিজার্ভ কমে যাচ্ছে। গত দুই বছরের বেশি সময় ধরে রিজার্ভ কমছে।
ডেঙ্গু ও জলাতঙ্কসহ পরিচিত সব রোগের টিকা তৈরির একটি প্রকল্পে বাংলাদেশকে ৩৩ কোটি ৮০ লাখ ডলার ঋণ সহায়তা দেবে এশীয় ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)।
বৈদেশিক মুদ্রায় পরিচালিত দীর্ঘমেয়াদি তহবিল ‘বাংলাদেশ ব্যাংক লং টার্ম ফাইন্যান্সিং ফ্যাসিলিটিজ’ (এলটিএফএফ) থেকে মার্কিন ডলারে অর্থায়ন সুবিধা পবে ১৮ বেসরকারি বাণিজ্যিক ব্যাংক।
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২১ দশমিক ১৫ বিলিয়ন মার্কিন ডলারে। রিজার্ভ কমে যাওয়ার জন্য বেশ কিছু কারণকে দায়ী করছে সামষ্টিক অর্থনীতিবিদ এবং নীতি বিশ্লেষকরা।
ডলারের অগ্রিম বুকিংয়ের সীমা কমাল বাংলাদেশ বাংলাদেশ। গত রোববার (২৪ সেপ্টেম্বর) ডলারের ভবিষ্যৎ দাম (ফরওয়ার্ড রেট) প্রতি ডলারে ১২৩ টাকা ৩৫ পয়সা নির্ধারণের নতুন নিয়ম চালু করে তা এক বছরের আগাম বুকিংয়ের সুযোগ রাখা হয়
ব্যাংকিং চ্যানেলে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের প্রতি ডলারে পাওয়া যাবে সর্বোচ্চ ১১২ টাকা ৭৫ পয়সা। এর মধ্যে প্রতি ডলারে ১১০ টাকা এবং সরকারি খাতের প্রণোদনার আড়াই শতাংশ বাবদ আরও ২ টাকা ৭৫ পয়সা।
বাংলাদেশ ব্যাংক ভবিষ্যতের প্রয়োজনীয়তা মেটাতে সর্বোচ্চ এক বছরের জন্য উচ্চ হারে একটি মার্কিন ডলার বুকিং নীতি চালু করেছে।