টাঙ্গাইলের মির্জাপুরে চলন্ত বাসে ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানির ঘটনায় মহির, সবুজ ও শরীফুজ্জামান নামে তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ডাকাতি
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজারে ককটেল বিস্ফোরণ ও গুলি করে স্বর্ণ দোকানে ডাকাতির ঘটনায় মাদারীপুর থেকে আবদুল হাকিম জমাদ্দার নামে এক ডাকাত সর্দারকে গ্রেফতার করেছে র্যাব।
ঢাকার কেরানীগঞ্জে র্যাব পরিচয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে সাড়ে ৪৭ লাখ টাকা লুটে নেওয়ার ঘটনা ঘটেছে।
রাজধানীতে ডিবি পরিচেয়ে ডাকাতির ঘটনায় মতিঝিল থানার ৯নং ওয়ার্ড যুবলীগ নেতা বেলাল চাকলাদারসহ ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বরিশালের গৌরনদীতে ডাকাতির প্রস্তুতি নেয়া দলের ৫ সদস্যকে আটক করেছে পুলিশ। এছাড়াও ডাকাতির বিভিন্ন সরঞ্জামাদি ও একটি পিকআপ উদ্ধার করা হয়েছে।
লালমনিরহাটের বড়বাড়ির সোনালী ব্যাংক শাখায় সুরঙ্গ খুঁড়ে ডাকাতির চেষ্টা করা হয়েছে। তবে লোকজন টের পেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। টাকা বা অন্যকিছু খোয়া গেছে কিনা তা খতিয়ে দেখছে সেনাবাহিনী
নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর সেনবাগে পিস্তল ঠেকিয়ে এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। অপরদিকে, জেলা শহর মাইজদীতে ৪টি দোকানে চুরির ঘটনা ঘটেছে।
চট্টগ্রাম নগরীর খুলশীতে গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয়ে বাসায় ঢুকে ডাকাতির চেষ্টাকালে ১১ জনকে আটক করা হয়েছে।শুক্রবার (২৪ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে স্থানীয় লোকজনের সহায়তায় তাদের আটক করে পুলিশ।
সুনামগঞ্জের পাগলা-জগন্নাথপুর আঞ্চলিক মহাসড়কে ঢাকাগামী যাত্রীবাহী দুইটি বাস, সিএনজি ও কার গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।
রাজধানীর বনানীতে ডাকাতির প্রস্তুতির সময় দুই সেনাসদস্যসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।