সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার রায় ঘোষণা করেছেন আদালত। রায়ে টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার, বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের তৎকালীন পরিদর্শক লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে।
দণ্ড
জাতিসংঘের দুই কর্মকর্তাকে হত্যার দায়ে কঙ্গোর সামরিক আদালত ৫১ জনকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর লুবুম্বাশির কাসাপা কারাগারে বন্দিরা বিদ্রোহ করে ৫৬ নারীকে ধর্ষণ করে। এ ঘটনায় ১০ জনকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত।
২০১৩ সালে বিএনপি’র নেতৃত্বাধীন ১৮ দলের ডাকা হরতালের সময় রাজধানীর ভাষানটেক এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলায়, দলের ১০ নেতাকর্মীকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
লাইসেন্সবিহীন ওয়াকিটকি রাখাসহ একাধিক অভিযোগের মামলায় মিয়ানমারের নেত্রী অং সান সু চির চার বছরের কারাদণ্ড হয়েছে৷
মানি লন্ডারিং ও ঘুষ গ্রহণ মামলায় সিলেটের সাবেক কারা উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) পার্থ গোপাল বণিকের ৮ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। সেইসঙ্গে জব্দ করা ৬৫ লাখ টাকা বাজেয়াপ্ত ঘোষণা করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া নাটাই দক্ষিণ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল হক হত্যা মামলায় ১৩ জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। একই সাথে এ ঘটনায় ট্রাইব্যুনাল ৮ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।
ইরানে হেইদার গোরবানি নামে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর হবার পর তার বাড়ির সামনে সমবেত বিক্ষোভকারীরা সরকারবিরোধী শ্লোগান দিয়েছে - যা ইরানে এক বিরল ঘটনা।
নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুরে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের মামলায় ১৩ আসামির সবাইকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে তিন মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।
পাবনায় হেনা খাতুন হত্যা মামলায় আসামী রফিকুল ইসলাম রহিম (৪০) কে মৃত্যুদন্ড এবং হত্যায় সহযোগিতা করায় নুরুল ইসলাম নামের অপর আসামীকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। অভিযুক্ত উভয় আসামীকে ২৫ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে।সোমবার সকালে পাবনা জেলা দায়রা বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আহসান তারেক এ রায় দেন।